1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

নাসিরনগরে ফুটবল খেলার জেরে দু’ পক্ষের ভয়াবহ সংঘর্ষ।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৮২ Time View
136

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর,
(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর জমিদার বাড়ি সংলগ্ন খেলার মাঠে আয়োজিত এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) অনুষ্ঠিত রুস্তমপুর একাদশ ও নরহা একাদশের মধ্যকার খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠ উপচে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠ থেকে দর্শকদের সরানোর চেষ্টা করা হয়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দর্শকদের মাঠের ভেতর থেকে সরাতে একপর্যায়ে কাদা ছোড়া হলে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে তা চরম আকার ধারণ করে।
স্থানীয়রা জানান, খেলাটি ঘিরে উৎসবমুখর পরিবেশ থাকলেও দর্শক নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা না থাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার পর মাঠজুড়ে বিশৃঙ্খলা দেখা দেয় এবং খেলায় বিঘ্ন ঘটে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026