1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বার আউলিয়ার অন্যতম সূফি সাধক মসিহে মিল্লাত হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর ওরশ শরীফ উপলক্ষে প্রথমবারের মতো “আধ্যাত্মিকতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৫৫ Time View
93

চট্টগ্রাম, ১৭ জুন ২০২৬ চট্টগ্রামের বার আউলিয়ার অন্যতম সূফি সাধক মসিহে মিল্লাত হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর পবিত্র ওরশ শরীফ উপলক্ষে প্রথমবারের মতো “আধ্যাত্মিকতা” শীর্ষক এক সেমিনার চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবার শরীফের খাদেম এস. এম. হারুনুর রশীদ (খলিফা মঞ্জিল)। সেমিনারের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খাদেম ছাহেবজাদা মাওলানা সৈয়দ মামুনুর রশীদ কাদেরী।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া-খ্যাত জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া কামিল মাদ্রাসার সফল সাবেক অধ্যক্ষ আল্লামা অছিউর রহমান আল কাদেরী।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক ও গবেষক অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, সোহেল মোহাম্মদ ফখরুদ্দীন, অধ্যাপক ড. শিব প্রসাদ শুর,অধ্যাপক নাজিম উদ্দিন, ড. সবুজ বড়ুয়া শুভ, আকরাম হোসেন অধ্যক্ষ আবু তালেব বেলাল, ভাষ্কর ডি কে দাশ মামুন, অধ্যক্ষ জানে আলম নেজামী, আলহাজ্ব ফেরদৌসুল আলম খান আল কাদেরী এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, মুফতি সালেহ সুফিয়ান আল কাদেরী।
বক্তারা হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর জীবনাদর্শ, মানবসেবা, নৈতিক মূল্যবোধ ও আধ্যাত্মিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আধ্যাত্মিকতার চর্চা অপরিহার্য। তারা তরুণ প্রজন্মকে আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গবেষক, শিক্ষাবিদ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
স্থান: চট্টগ্রাম প্রেস ক্লাব
তারিখ: ১৭ জুন ২০২৬
ধন্যবাদ।
> উল্লেখ্য, হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর ওরশ শরীফ উপলক্ষে এই প্রথমবারের মতো “আধ্যাত্মিকতা” বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। একই সঙ্গে হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর জীবন,কর্ম, আধ্যাত্মিক দর্শন ও মানবকল্যাণমূলক অবদান নিয়ে একটি গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ আধ্যাত্মিক চর্চা, গবেষণা এবং নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026