1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

পরিবেশগত বিপর্যয় আর থাকবে না বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে, খোকন তালুকদার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৪৪ Time View
88

সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের উত্তর ভাউতলী গ্রামের খালেরপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ( ১৯ জুন ) দুপুরে মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার এই কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হচ্ছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে তা বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করছে সরকার।
কর্মসূচির বিষয়ে খোকন তালুকদার আরো বলেন, খাল খননের পর দুইপাড়ে যে মাটি থাকবে সেখানে বৃক্ষরোপণ করা হচ্ছে। সরকারি অর্থায়নেই এই কর্মসূচির বাস্তবায়ন করা হচ্ছে। এটি পুরোপুরি বাস্তবায়ন করা হলে দেশ সবুজায়নে ভরে যাবে। ধারাবাহিকতা রক্ষা করা গেলে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেটা থেকে রক্ষা পাওয়া যাবে এবং পরিবেশগত বিপর্যয়গুলোও আর থাকবে না।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজেও এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সবাই ঐক্যবদ্ধভাবে এই বৃক্ষরোপণ করেন। জেলা প্রশাসক অফিসের মাধ্যমেই এটি বাস্তবায়ন করা হচ্ছে।
এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026