1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

মাদারীপুরে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৪৬ Time View
79

সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
সেবার_ব্রতে_চাকরি” এই স্লোগানে আজ শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের নিয়ে সকাল ৮.০০টা হতে মাদারীপুর পুলিশ লাইনস্ মাঠে শারীরিক সক্ষমতা যাচাই Physical Endurance Test (PET) এর ১ম ইভেন্ট ১৬০০ মিটার দৌড়, ২য় ইভেন্ট লং-জাম্প এবং ৩য় ইভেন্ট হাই-জাম্প পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি মাদারীপুরের পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের সার্বিক তত্বাবধায়নে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সগণ অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে এই ২য় দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন।
এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ, এপ্রিল-২০২৬ এর সকল কার্যক্রমে নিয়োগ বোর্ডকে সহায়তা করার জন্য উপস্থিত ছিলেন ঢাকার এন্টিটেররিজম ইউনিটের পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) জনাব মেরিন সুলতানা।
পরীক্ষা চলাকালীন পুলিশ সুপার মহোদয় চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে শুধুমাত্র যোগ্য ও মেধাবীদের চাকরি দেয়া হবে। এবারের নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত পন্থায় সম্পন্ন হচ্ছে। যে সকল পরীক্ষার্থী শারীরিক সক্ষমতায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভালো করবে, শুধুমাত্র তারাই এবার নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ পাবে।
তিনি আরও উল্লেখ করেন যে, এ বছর যারা বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগপ্রাপ্ত হবেন, তারা সম্পূর্ণ নিজ যোগ্যতায় চাকরি পাবেন। বিধায় তারা এবং তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক ও দালাল চক্রের খপ্পরে না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকার জন্য সকলকে আহ্বান জানান। সেইসাথে পরবর্তী ইভেন্টের প্রস্তুতিসহ আগামীকাল সকাল ৮.০০ টায় মাদারীপুর পুলিশ লাইনস্ মাঠে প্রার্থীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।
উক্ত নিয়োগ কার্যক্রমে বোর্ডের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ শামসুল হক এবং শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ তানভীর হোসেনসহ মাদারীপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026