1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের এর দায়িত্ব গ্রহণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৭৯ Time View
144

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।
চট্টগ্রাম পটিয়া উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী বিদ্যালয় হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির (এডহক)নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের বিদ্যালয়ের সভাপতি হিসাবে ১৮জুন বৃহস্পতিবার বিকাল চারটায় সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে অনুষ্ঠিত হয়।নতুন সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সমীর কান্তি বড়ুয়ার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় নতুন কমিটিরকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক মুহাম্মদ ওমর আলী,বাশখালী উপকূলীয় ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক জমির হায়দার বাবলা,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক শিক্ষানুরাগী সদস্য সাংবাদিক মোঃহাসানুর জামান বাবু,বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য আহমদ কবির বাবুল,সমাজসেবক শিক্ষানুরাগী মোঃ শওকত আলী,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বর্তমান পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ সেলিম,বর্তমান পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আবদুল মাবুদ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক যথাক্রমে তপন দত্ত, কমর উদ্দীন,ফাল্গনী দে,পান্না নাথ,কণিকা শীল,আবদুল মালেক,মুহাম্মদ মোবাশাশরুল মাহমুদ, মুহাম্মদ জাহিদ হাসান,মুবাশ্বির আলী,মুহাম্মদ মহি উদ্দিন প্রমূখ।
সভায় সভাপতি সহ সকল বক্তারা শুরুতে মহান আল্লাহ দরকারে শুকরিয়া আদায় করে এবং চট্টগ্রাম-১২ পটিয়া নির্বাচনী এলাকায় থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এনামুল হক সহ কমিটি গঠন প্রক্রিয়ার সাথে যারা যুক্ত ছিলেন উনাদের সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এই সংক্ষিপ্ত আলোচনায় নবনির্বাচিত সভাপতি বিদ্যালয়ের একবারে ঝিমিয়ে পড়া শিক্ষার মান উন্নয়নে শিক্ষক শিক্ষিকা অভিভাবক এলাকার সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026