1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

ছোট মেরুং এলাকায় মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণের অভিযোগ প্রশাসনের দ্রুত তৎপরতায় অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫৬ Time View
105

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরুং বাজার এলাকায় এক মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগের জন্ম নেয়।
অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই দীঘিনালা জোন, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি আনসার ও ভিডিপির একজন সদস্য হওয়ায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট অভিযুক্তকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগী নারীকে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার জন্য চট্টগ্রামে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসন ও দীঘিনালা জোনের দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, সমাজের সবচেয়ে অসহায় ও ঝুঁকিপূর্ণ একজন নারীর ওপর এমন নৃশংসতার ঘটনায় কেউ যেন পার না পায়। তাদের প্রত্যাশা, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে এবং ভুক্তভোগী নারী ন্যায়বিচার পাবেন।
এলাকাবাসীর মতে, এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সমাজে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026