1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

মুন্সীগঞ্জকে আধুনিক ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: এলজি আর ডি মন্ত্রীঁ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৫৭ Time View
90

আমজাদ হোসেন মিঠ
ভ্রাম্যমান প্রতিনিধি
মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জ জেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আজ শনিবার (২০ জুন ২০২৬) মুন্সীগঞ্জ সার্কিট হাউসে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল্লাহসহ অন্যান্য সংসদ সদস্যবৃন্দ।
সভায় জেলার সড়ক, সেতু, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামোসহ বিভিন্ন চলমান ও প্রস্তাবিত উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে মুন্সীগঞ্জকে একটি আধুনিক ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করতে হবে। এ লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।” তিনি চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত ও জনমুখী করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সভায় উপস্থিত জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও বাস্তবমুখী সুপারিশ তুলে ধরেন।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা। সভায় জেলার সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026