1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত, ফল চাষ সম্প্রসারণে গুরুত্বারোপ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪৯ Time View
92

ষ
জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
ফল চাষ সম্প্রসারণ, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ফল প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো: আবু সাঈদ
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের কৃষি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় ফলের উৎপাদন, সংরক্ষণ ও বিপণন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফল মানুষের শরীরের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি ফল চাষ কৃষকের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও উল্লেখযোগ্য অবদান রাখে।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের ফল চাষ এবং পতিত জমির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে ফল উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব। কৃষকদের বাণিজ্যিকভাবে ফল চাষে উৎসাহিত করতে সরকারি বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনা সভায় কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক, উদ্যোক্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা ফলের পুষ্টিগুণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং ফল চাষের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
পরে আয়োজিত ফল প্রদর্শনীতে জেলার বিভিন্ন অঞ্চলে উৎপাদিত মৌসুমি ও দেশীয় ফলের সমাহার দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। প্রদর্শনীতে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, আনারস, ড্রাগন ফলসহ নানা প্রজাতির ফল স্থান পায়। দর্শনার্থীরা বিভিন্ন ফলের গুণাগুণ ও চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।
আয়োজকরা জানান, ফল চাষে কৃষকদের আরও উদ্বুদ্ধ করা এবং জনসাধারণের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026