
কুলাউড়া উপজেলার প্রতিনিধি:
মোং নজির আলী (রিপন)
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ৯নং টিলাগাঁও ইউনিয়ন পরিষদে ২০২৫-২০২৬ অর্থবছরে অতিবৃষ্টি ও প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সরকারি সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোং আব্দুল বাছিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিলাগাওঁ ইউনিয়ন আরও উপস্থিত ছিলেন জনাব হাজী মোং আব্বাস আলী সভাপতি টিলাগাওঁ ইউনিয়ন বিএনপি উপস্থিত ছিলেন জনাব সৈয়দ গুলাম রহমান আজমল হোসেন সাবেক সাবেক আহ্বায়ক টিলাগাওঁ ইউনিয়ন বিএনপি
উপস্থিত ছিলেন জনাব মোং মুহিবুর রহমান ছয়ফুল সাধারণ সম্পাদক টিলাগাওঁ ইউনিয়ন বিএনপি স্থানীয় জনপ্রতিনিধি,বলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকারের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ সহায়তা কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে এবং নতুন করে কৃষিকাজে উৎসাহ জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, কুলাউড়া, মৌলভীবাজারের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে অসহায় ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়।
স্থানীয় কৃষকরা সরকারের এ মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।