ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার সদস্য পরিচিতি, আইডি কার্ড বিতরণ ও নতুন দায়িত্ব প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
১৭৪
Time View
ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার সদস্য পরিচিতি, আইডি কার্ড বিতরণ ও নতুন দায়িত্ব প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
মোহাম্মদ হানিফ ফেনী জেলা। ফেনী জেলা উপসহকারী পরিচালক হিসেবে মাওলানা নিজাম উদ্দিন এবং ফেনী পৌরসভার সহকারী পরিচালক হিসেবে মোহাম্মদ আশ্রাফুল ইসলামকে দায়িত্ব প্রদান; মানবাধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার উদ্যোগে ফেনী শহরের ভোজন বিলাস হোটেলে নতুন সদস্যদের পরিচিতি, পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ এবং দায়িত্ব প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, দায়িত্বশীল কর্মকর্তা এবং নবনিযুক্ত সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক মাওলানা বরকত উল্ল্যাহ। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব ও ফেনী জেলা আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হানিফ (সাংবাদিক) এবং ফেনী জেলা উপপরিচালক মোহাম্মদ উসমান। অনুষ্ঠানের শুরুতে নতুন সদস্যদের সঙ্গে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র তুলে দেওয়া হয়। সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও তৃণমূল পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে কয়েকজন সদস্যকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও প্রদান করা হয়। অনুষ্ঠানে দাগনভূঞা উপজেলার ২ নম্বর রাজাপুর ইউনিয়নের কামারপুর গ্রামের কৃতিসন্তান মাওলানা নিজাম উদ্দিনকে ফেনী জেলা উপসহকারী পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে মোহাম্মদ আশ্রাফুল ইসলামকে ফেনী পৌরসভার সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্তরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা প্রদান এবং সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে সংগঠনের প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি নবনিযুক্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সবসময় অসহায় ও নির্যাতিত মানুষের পাশে থাকার আহ্বান জানান। বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনি সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করতে সংগঠনের প্রতিটি ইউনিটকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তারা নতুন দায়িত্বপ্রাপ্তদের সফলতা কামনা করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে নবনিযুক্ত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
240
মোহাম্মদ হানিফ ফেনী জেলা।
ফেনী জেলা উপসহকারী পরিচালক হিসেবে মাওলানা নিজাম উদ্দিন এবং ফেনী পৌরসভার সহকারী পরিচালক হিসেবে মোহাম্মদ আশ্রাফুল ইসলামকে দায়িত্ব প্রদান; মানবাধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার উদ্যোগে ফেনী শহরের ভোজন বিলাস হোটেলে নতুন সদস্যদের পরিচিতি, পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ এবং দায়িত্ব প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, দায়িত্বশীল কর্মকর্তা এবং নবনিযুক্ত সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক মাওলানা বরকত উল্ল্যাহ। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব ও ফেনী জেলা আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হানিফ (সাংবাদিক) এবং ফেনী জেলা উপপরিচালক মোহাম্মদ উসমান।
অনুষ্ঠানের শুরুতে নতুন সদস্যদের সঙ্গে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র তুলে দেওয়া হয়। সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও তৃণমূল পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে কয়েকজন সদস্যকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও প্রদান করা হয়।
অনুষ্ঠানে দাগনভূঞা উপজেলার ২ নম্বর রাজাপুর ইউনিয়নের কামারপুর গ্রামের কৃতিসন্তান মাওলানা নিজাম উদ্দিনকে ফেনী জেলা উপসহকারী পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে মোহাম্মদ আশ্রাফুল ইসলামকে ফেনী পৌরসভার সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্তরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা প্রদান এবং সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে সংগঠনের প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি নবনিযুক্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সবসময় অসহায় ও নির্যাতিত মানুষের পাশে থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনি সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করতে সংগঠনের প্রতিটি ইউনিটকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তারা নতুন দায়িত্বপ্রাপ্তদের সফলতা কামনা করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে নবনিযুক্ত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।