1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নাসিরনগরে চাতলপাড় ডিগ্রি কলেজের গভর্নিং বডি নতুন সভাপতি সায়মা আক্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৬৭ Time View
140

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী চাতলপাড় ডিগ্রী  কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়ীয়া – (১ নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা এম এ হান্নান এমপি মহোদয় এর সহধর্মিনী ও বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব সায়মা আক্তারকে মনোনয়ন দেওয়া হয়েছে।
পূর্ববর্তী সভাপতি জনাব মো. আব্দুল বাছির পদত্যাগ করায় তাঁর পরিবর্তে সায়মা আক্তারকে এই দায়িত্ব প্রদান করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পদত্যাগ ও নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাতলপাড় কলেজের গভর্নিং বডির বর্তমান সভাপতি জনাব মো. আব্দুল বাছির পদত্যাগ করায় তাঁর মনোনয়ন পরিবর্তন করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭ নং ধারার ক্ষমতাবলে শূন্য পদে জনাব সায়মা আক্তারকে নতুন সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
নবনিযুক্ত সভাপতির কার্যকাল আগামী ৩০ জুলাই ২০২৭ তারিখ পর্যন্ত বহাল থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভাইস-চ্যান্সেলর) অনুমোদনক্রমে জারিকৃত এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো সময় এই মনোনয়ন প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।
অনুলিপিটি ইতোমধ্যে নবনিযুক্ত সভাপতি জনাব সায়মা আক্তার, বিদায়ী সভাপতি জনাব মো. আব্দুল বাছির এবং সংশ্লিষ্ট দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026