1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবার পেল বিআরটিএ ট্রাস্টি বোর্ডের ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক সহায়তা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৩ Time View
109

মোহাম্মদ হানিফ ফেনী জেলা। ফেনী সদর
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠান; নিহত ২১ পরিবারকে ১ কোটি ৫ লাখ ও আহত ২ পরিবারকে ৪ লাখ টাকা প্রদান
ফেনী, ১২ জুলাই ২০২৬: ফেনী জেলায় বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের অনুকূলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ২৩টি পরিবারের মধ্যে ১ কোটি ৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ২১টি পরিবারের জন্য ১ কোটি ৫ লাখ টাকা এবং আহত ২টি পরিবারের অনুকূলে ৪ লাখ টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মনিরা হক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সরকারের সহানুভূতি ও সহযোগিতার ধারাবাহিকতার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতিমা সুলতানা, বিআরটিএ, ফেনী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) জনাব মো. আল ফায়সাল এবং ফেনী জেলা সড়ক পরিবহন বাস-মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব জাফর উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে ফেনী জেলার পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এ ধরনের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও সংশ্লিষ্ট সকলের সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে উপকারভোগী পরিবারের সদস্যরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026