
কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
বন্যাদুর্গত মানুষের পাশে চট্টগ্রাম জেলা পুলিশের ত্রাণ বিতরণে জেলা পুলিশ সুপার মানবতার অগ্রদূত মাসুদ আলম এসপি ।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। রোববার (১২ জুলাই ২০২৬) জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম নিজ উদ্যোগে দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে পুলিশ সুপার বলেন, দুর্যোগ ও সংকটের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের অন্যতম মানবিক দায়িত্ব। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবসেবায়ও চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
এদিকে, বন্যা ও জলাবদ্ধতায় আটকে পড়া মানুষের কাছে সরাসরি গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ায় পুলিশ সুপারের এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মানবিক এই কার্যক্রমে চট্টগ্রাম জেলা পুলিশ আবারও প্রমাণ করেছে, দুর্যোগের সময় জনগণের পাশে থেকে সেবার দৃষ্টান্ত স্থাপন করাই তাদের অঙ্গীকার।