1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

চান্দিনায় মাদক নির্মুলে কাজ করার ঘোষণা নবাগত ওসি’র

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪৭ Time View
76

কামরুল হাসান ভূঁইয়া,
চান্দিনা উপজেলা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনা উপজেলা থেকে মাদক নির্মুলের ঘোষণা দিয়েছেন নবাগত অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুজ্জামান। মাদক মুক্ত চান্দিনা গড়তে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সোমবার (১৩ জুলাই) রাত ৯টায় চান্দিনা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ ঘোষণা দেন তিনি।
ওসি বলেন- স্মরণকালের সবচেয়ে বেশি ভয়াবহ রূপ নিয়েছে মাদক। মাদকের এই ভয়াবহ গ্রাস থেকে সমাজ ও জাতিকে রক্ষা করতে আমি রাজনৈতিক দল বিবেচনা করবো না। মাদক ব্যবসায়ী যে দলেরই হোক না কেন তাদের নিয়ন্ত্রণে আমি সর্বাত্মক কাজ চালিয়ে যাবো।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) মিথুন কুমার মন্ডল, এস.আই শিশির ঘোষ, চান্দিনা প্রেস ক্লাব উপদেষ্টা কাজী রাশেদ, চান্দিনা প্রেস ক্লাস সভাপতি কালের কন্ঠ ও কুমিল্লার কাগজ প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর, সহ-সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি মামুনুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ ও কুমিল্লার জমিন প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি ও বাংলার আলোড়ন প্রতিনিধি আবদুল বাতেন, সাবেক সভাপতি দৈনিক ডেসটিনি প্রতিনিধি টি.আর দিদার, নির্বাহী সদস্য দৈনিক ইনকিলাব ও রূপসী বাংলা প্রতিনিধি সোহেল রানা, সদস্য দৈনিক সংগ্রাম ও সময়ের আলো প্রতিনিধি আবু সাঈদ, সদস্য দৈনিক মাতৃছায়া প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক প্রভাতি বাংলাদেশ প্রতিনিধি কামরুল হাসান ভূইয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026