1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

জনসেবায় সর্বোচ্চ পেশাদারিত্ব নিশ্চিতের আহ্বান,কিশোরগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫৭ Time View
104

মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ, ১৪ জুলাই: শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্ব আরও সুসংহত করার লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার (১৪ জুলাই) পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে মাস্টার প্যারেড। জেলার বিভিন্ন ইউনিটের অফিসার ও পুলিশ সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. সজীব মিয়া। সুসজ্জিত কুচকাওয়াজ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত প্যারেডে বাহিনীর সদস্যরা তাদের প্রশিক্ষণ, সমন্বয় ও কর্মদক্ষতার পরিচয় তুলে ধরেন।
প্যারেড শেষে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করে বলেন, একটি আধুনিক, দক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে নিয়মিত পিটি, প্যারেড এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি সকল সদস্যকে নির্ধারিত ড্রেসরুলস মেনে চলা, পরিচ্ছন্ন ও পরিপাটি পোশাক পরিধান এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য একজন পুলিশ সদস্যের আচরণ, শৃঙ্খলা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি সদস্যকে ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা, শারীরিক ফিটনেস, খেলাধুলার চর্চা এবং কর্মস্থলসহ চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে যত্নবান হতে হবে।
পুলিশ সুপার দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও সেবামুখী হতে হবে। পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
পরে পুলিশ সুপার কিশোরগঞ্জ পুলিশ লাইন্সের বিভিন্ন সরকারি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থাপনাগুলোর রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, সদস্যদের শৃঙ্খলা, দক্ষতা ও জনসেবার মান আরও উন্নত করতে ভবিষ্যতেও নিয়মিতভাবে মাস্টার প্যারেড ও প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে দায়িত্ববোধ ও কর্মস্পৃহা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026