1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

ফটিকছড়িতে ভয়াবহ অবস্থা বেড়ে গেছে ডাকাতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫৩ Time View
80

কামরুল০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নে এক দুবাই প্রবাসীর বাড়িতে বুধবার ভোর ৫টার দিকে এক দুর্ধর্ষ ডাকাতি। একদল সশস্ত্র ডাকাত বাড়িটিতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
বুধবার (১৫ জুলাই) ভোররাতে ইউনিয়নের ছাদেক নগর গ্রামের মোয়াজ্জেম কাজীর বাড়িতে এই ঘটনা ঘটে। ডাকাতের হাত থেকে রক্ষা পেতে ঘরের ভেতর অবরুদ্ধ নারীরা জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করলে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি সুসংগঠিত ডাকাত দল প্রবাসী রিদুয়ানের বাড়িতে চড়াও হয়। হামলাকারীদের অধিকাংশেরই মাথায় হেলমেট পরা ছিল এবং কয়েকজনের মুখ খোলা ছিল। তারা বাড়িতে এসেই চারপাশের অন্য সব ঘর বাইরে থেকে তালাবদ্ধ করে দেয়, যাতে প্রতিবেশীরা সহায়তার জন্য এগিয়ে আসতে না পারেন সে ব্যবস্থা করে ডাকাত দল।
এরপর ডাকাত দল আধুনিক গ্রাইন্ডার মেশিন দিয়ে প্রবাসী রিদুয়ানের ঘরের দরজা ও জানালা কেটে ভেতরে প্রবেশ করে। ঘরে থাকা প্রবাসীর মা রেনু আকতার এবং তার স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা ধারালো ছুরি উঁচিয়ে তাদের ওপর হামলার চেষ্টা করে এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেয়। প্রাণভয়ে প্রবাসীর মা ও স্ত্রী পাশের একটি কক্ষে আশ্রয় নিয়ে নিজেদের রক্ষা করেন। সেখান থেকেই তারা কৌশলে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের সহায়তা চান।
ভুক্তভোগী প্রবাসীর মা রেনু আকতার বলেন, ডাকাতরা এসেই আমাদের মোবাইল কেড়ে নেয় এবং আশেপাশের সব ঘরে তালা মেরে আমাদের অবরুদ্ধ করে ফেলে। তারা আমাদের ছুরি দিয়ে আঘাত করতে আসায় আমরা পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিই। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করেছে। তারা ঘরের আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণ ও দামী জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। ঘরের ইটের দেয়ালের দু’পাশে ভেঙে পেলেছে।”
এদিকে এই ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি এই নজিরবিহীন হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, “ভোররাতে ৯৯৯ থেকে তথ্য পাওয়ার পরপরই পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ নারীদের উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026