1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

সাবেক স্বামীর ছুরিকাঘাতে পটুয়াখালীর নারী নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪২ Time View
72

সাকিব হোসেন পটুয়াখালী ১৬ জুলাই, ২০২৬
রাজধানীর বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে ঝুমুর আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বাড্ডার ডিআইটি রোড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ঝুমুর আক্তারের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার তিতকাটা গ্রামে। তার বাবার নাম জাফর হাওলাদার।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় বাজার করে বাসায় ফেরার পর ঝুমুরের সাবেক স্বামী রেজাউল তাকে ফোনে গালমন্দ করেন এবং বাসার নিচে এসে তাকে ডেকে পাঠান। একপর্যায়ে ঝুমুর নিচে নেমে এলে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে রেজাউল ধারালো ছুরি দিয়ে ঝুমুরের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হন।
ঝুমুরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারী রেজাউলকে আটক করে বাড্ডা থানা পুলিশে সোপর্দ করে। গুরুতর আহতাবস্থায় ঝুমুরকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, কয়েক দিন আগেই ঝুমুর পটুয়াখালী থেকে বাড্ডার ওই বাসায় বেড়াতে এসেছিলেন। তার ব্যক্তিগত জীবনে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর রেজাউলের সঙ্গে তার বিয়ে হয়েছিল। তিন বছর আগে রেজাউলের সঙ্গেও তার সংসার ভেঙে যায়। পরবর্তীতে তিনি এক প্রবাসীকে বিয়ে করেন এবং সেই সংসারে তার একটি কন্যাসন্তান রয়েছে। প্রথম সংসারে তার ১২ বছর বয়সি একটি ছেলেও রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাড্ডা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বার্তা প্রেরক:
সাকিব হোসেন
জেলা প্রতিনিধি, পটুয়াখালী

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026