1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:১৬|
Title :
বটিয়াঘাটা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত । নওগাঁর ভান্ডারপুরে আলফা কিন্ডারগার্টেন স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষাপ্রতিষ্ঠান ভাংচুর পরিবেশ রক্ষায় আমতলীতে তরুণদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি ওসি কামরুজ্জামানের নেতৃত্বে আকবর শাহ থানায় বিশেষ অভিযান বাইক উদ্ধার টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় অবৈধ প্রবেশ: ৬ হাউজবোটকে জরিমানা, সচেতনতামূলক অভিযান’ মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা সাংবাদিক আবুল হাসনাত তুহিন: ৪ আগস্টের সেই রক্তাক্ত স্মৃতি, আজও স্বীকৃতির অপেক্ষায় শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচির শুভসূচনা! কর্ণফুলী থানায় পাঁচটি মামলার আসামি মো. সালাউদ্দিন (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ রায়পুরার চরাঞ্চলে সশস্ত্র অপরাধচক্রের দৌরাত্ম্য ও অবৈধ বালু উত্তোলনে নদীভাঙনের আশঙ্কা, স্থানীয়দের উদ্বেগ! ‎বরুড়ায় শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ

ধ্রুবতারা কালচারাল ক্লাবের আবৃত্তি কর্মশালার সমাপনী, অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬,
  • 31 Time View
47

এম সাঈদ রিপোর্টার
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা কালচারাল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী আবৃত্তি কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান ১৬ জুলাই ২০২৬ তারিখে সফলভাবে সম্পন্ন হয়েছে।
১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গি, কণ্ঠের সঠিক ব্যবহার এবং আবৃত্তির বিভিন্ন কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মশালা শেষে সকল অংশগ্রহণকারীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জনাবা নাজমা পারভীন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর সিলেটের আবৃত্তি প্রশিক্ষক। তিনি অংশগ্রহণকারীদের আবৃত্তি শিল্পের মৌলিক বিষয়, শুদ্ধ উচ্চারণ, কণ্ঠ নিয়ন্ত্রণ এবং মঞ্চ উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশ ও সৃজনশীল চর্চাকে আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
আয়োজকরা কর্মশালাকে সফল করতে সহযোগিতাকারী সম্মানিত অতিথিবৃন্দ, প্রশিক্ষক, অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং ধ্রুবতারা কালচারাল ক্লাবের সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সংস্কৃতি চর্চার এ পথচলা আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026