
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
বন্যা ২০২৬এর সময় চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার ডলুখাল,টংবতী খাল সহ বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টির কারণে প্রচন্ড ভাঙ্গনের কবলে অনেক পরিবার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। এই সময় রাষ্ট্র নায়ক মডেল বাংলাদেশ গড়ার কারিগর বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়নে বন্যায় কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ সহ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী সদস্য জনাব (খোকন চৌধুরী)। এই সময় তিনি লোহাগাড়া উপজেলার বিএনপি ও আমিরাবাদ ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ত্রাণ বিতরণের পাশাপাশি ডলুখাল , টংবতী খাল সহ বিভিন্ন স্থানে ভাঙ্গা পরিদর্শন করেছেন। এবং ত্রাণ, ঔষধ, নগদ অর্থ, বাড়ি মেরামতের জন্য ঢেউ টিন বিতরণ করেন। খোকন চৌধুরীর বিভিন্ন কর্মকাণ্ড দেখে লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়নের জনসাধারণ উনার উপর সন্তুষ্ট প্রকাশ করেন। এই সময় তিনি বলেন আমি আমার নেতা রাষ্ট্র নায়ক জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপার্সন ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমিরাবাদ ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে বন্যাকবলিত মানুষের সাথে মতবিনিময় করেছি। বর্তমান বন্যা পরিস্থিতি দেখে খুবই দুঃখজনক ও মর্মাহত তবু আমার নেতা রাষ্ট্র নায়ক মডেল বাংলাদেশ গড়ার কারিগর বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যতটুকু সম্ভব আপনাদের সহযোগিতা করেছি এবং করব আমি আমার নেতার নির্দেশে সবসময় আপনাদের সেবা করে যাব এই প্রতিঙ্গা করলাম ।