1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

দুমকিতে আধুনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪২ Time View
77

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি :
পটুয়াখালীর দুমকি উপজেলায় অত্যাধুনিক চিকিৎসাসেবা ও রোগ নির্ণয় সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে একটি নতুন ডিজিটাল ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজার সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবুল বাশার। তিনি বলেন, ‘আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর ডায়াগনস্টিক সেন্টারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ জনপদে এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।’
কেন্দ্রটির সভাপতি ডা. মহিবুল্লাহ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. সুব্রত কুমার শিকদার এবং মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আরিকুল ইসলাম তারেক। বক্তারা আশা প্রকাশ করেন, এই কেন্দ্রের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা এখন থেকে উন্নত ও নির্ভুল রোগ নির্ণয় সেবা সহজলভ্য করবেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল হক জুয়েল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার বাসিন্দারা।
আলোচনা সভা শেষে অতিথিরা পরে তারা ডায়াগনস্টিক সেন্টারটিতে স্থাপন করা আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা সরঞ্জামাদি পরিদর্শন করেন।
বার্তা প্রেরকঃ-
সাকিব হোসেন
পটুয়াখালী জেলা প্রতিনিধি
তারিখ:১৭/৭/২০২৬ইং

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026