
ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম-প্রতিনিধি।
চট্টগ্রামের পটিয়া জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্হা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস(বিজ)-এর কক্সবাজার জোনের পটিয়া শাখার উদ্যোগে ১৯জুলাই(রবিবার)বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্দশাগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্য ও জরুরি ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে সংস্থার কর্মকর্তারা বলেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজ-এর মানবিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিজ ঢাকা প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আঃ জলিল,পটিয়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ময়েন উদ্দিন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সহ পটিয়া শাখার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ গণ।