1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

সীতাকুণ্ডে বার আউলিয়া হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৪০ Time View
196

কামরুল০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন পরিবহন মালিক ও চালকরা। তাদের দাবি, মাসিক মাসোয়ারার নামে নিয়মিত চাঁদা আদায় করছে পুলিশ।
চালকদের অভিযোগ, সকাল, দুপুর, বিকেল ও রাতে মহাসড়কে রুটিনমাফিক চেকপোস্ট বসিয়ে গাড়ির কাগজপত্র দেখা হয়। কাগজপত্র ঠিক থাকলেও চাঁদা দিতে হয়, আর কাগজপত্রে সমস্যা থাকলে চাঁদার পরিমাণ আরও বেড়ে যায়। বিশেষ করে ত্রিচক্রযান চালাতে হলে আগে থেকেই চুক্তির আওতায় আসতে হয়, না হলে গাড়ি আটক করে মামলা দেওয়া হয়।
প্রতিদিন পালাক্রমে বাঁশবাড়ীয়া, মগপুকুর, কদমরসুল, ভাটিয়ারীসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় হাইওয়ে পুলিশ। সেখানে ২–৩টি গাড়ির কাগজপত্র পরীক্ষা করা হলেও মামলা হয় ১০–১৫টি। আর মামলা এড়াতে পরিবহন চালকরা ঘুষ দিয়ে ছাড়া পেয়ে যান। এতে প্রতিদিন প্রায় ১৫–২০ হাজার টাকা অবৈধভাবে আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত রবিবার সকালে সীতাকুণ্ড মগপুকুর এলাকায় সরেজমিন দেখা যায়, হাইওয়ে পুলিশের একটি দল সড়কের ওপর অবস্থান করছে। এ সময় এক ট্রাক চালকের কাছ থেকে এক কনস্টেবলকে টাকা নিতে দেখা যায়।
ট্রাকচালক হামিদ ইসলাম বলেন, “গাড়ির কাগজপত্র ঠিক থাকলেও চা-নাস্তার কথা বলে টাকা দাবি করে পুলিশ। না দিলে মামলা দিয়ে হয়রানি করে। মামলার ভয়ে বাধ্য হয়ে টাকা দিতে হয়।”
এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল হক বলেন, “হাইওয়ে পুলিশের কারও বিরুদ্ধে যদি চাঁদাবাজির প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026