1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

চলন্ত পদ্মা এক্সপ্রেসে রাবি শিক্ষার্থীকে মারধর; টিটিই বরখাস্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View
67

চলন্ত ট্রেনে প্রতিবাদের
চলন্ত ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী ফুরকান উদ্দিনকে মারধরের অভিযোগে পশ্চিমাঞ্চল রেলওয়ের জুনিয়র ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) সুমন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পার্থ প্রতীম আচার্য্যের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্তের আদেশে বলা হয়, ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনকালে সুমন আলী একজন যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রাজশাহী রেলস্টেশনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ভুক্তভোগী ফুরকান উদ্দিন, যিনি রাবির আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, অভিযোগ করেন—ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে তিনি ট্রেনে টিটিইকে সরকারি রসিদ ছাড়াই কয়েকজন যাত্রীর কাছ থেকে টাকা আদায় করতে দেখেন। এর প্রতিবাদ করলে টিটিই সুমন আলী ও তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি তাকে টি-শার্টের কলার ধরে দুই বগির মাঝখানে নিয়ে বেধড়ক মারধর করেন। পরে অন্য যাত্রীরা এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে দ্রুত সরে যান।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত চলবে এবং তদন্তে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026