1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস।

আবুজার গিফারী কেশবপুর (যশোর) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View
64

আবুজার গিফারী কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার নদ-নদী ও জলাশয়ে দেশীয় মাছের প্রজনন রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন জলাশয়ে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন নদ-নদী ও জলাশয়ে দীর্ঘদিন ধরে অবাধে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছিল। বিশেষ করে সাতবাড়িয়া ও সাগরদাঁড়ি এলাকার কপোতাক্ষ নদে এই জালের ব্যবহার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় দেশীয় মাছের পোনা, ডিম ও অন্যান্য জলজ প্রাণীর অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়ে। ইউনিয়ন আনসার দলনেতাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বিল ও নদীর বিভিন্ন স্থান থেকে আনুমানিক দুই হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলামের নির্দেশনায় উদ্ধারকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম বলেন, “নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ শিকার দেশের মৎস্যসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই আইন লঙ্ঘনের সুযোগ দেওয়া হবে না।”
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস বলেন, “চায়না দুয়ারী জাল একবার পানিতে স্থাপন করলে ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণী এতে আটকা পড়ে। এতে দেশীয় মাছের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই মৎস্যসম্পদ রক্ষায় জনসচেতনতার পাশাপাশি এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।”
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মিয়াজান আলী, পুলিশ সদস্য, আনসার সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ জাল নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026