1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৬ Time View
74

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক আন্তরিক মতবিনিময় সভা করেছেন।
সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সভায় ইউএনও ফারজানা আক্তার বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। উন্নয়ন কর্মকাণ্ড, সরকারি সেবার মানোন্নয়ন এবং জনগণের সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যমের ইতিবাচক, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা ও সমন্বয় বজায় রেখে জনকল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবার মানোন্নয়ন, তথ্যপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। উন্মুক্ত আলোচনায় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শাহ আলম, রশিদ আব্বাসী এবং সৈয়দ মহসিন হাবিব সবুজ।
সিনিয়র সাংবাদিক শাহ আলম তাঁর বক্তব্যে বলেন, “গণমাধ্যম ও প্রশাসন পরস্পরের প্রতিপক্ষ নয়, বরং জনগণের কল্যাণে একে অপরের সহযোগী। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উন্নয়নের চিত্র যেমন তুলে ধরা হবে, তেমনি জনগণের সমস্যা, অনিয়ম ও দুর্নীতির বিষয়ও দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরা হবে। প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সম্মান, তথ্যের অবাধ প্রবাহ এবং সমন্বিত উদ্যোগই জনসেবাকে আরও গতিশীল করবে।”
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও গঠনমূলক, ইতিবাচক ও জনস্বার্থে এ ধরনের মতবিনিময় অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

গৌরাঙ্গ বিশ্বাস
বিশেষ প্রতিনিধি
০১৭১২৭২০৭৮৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026