1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

নেত্রকোনা সদর ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিএন পি নেতা মোখলেছুর রহমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬৭ Time View
139

মোঃ কামরান হোসেন
স্টাফ রিপোর্টারঃ
সময় যতই যাচ্ছে ঘড়ির কাঁটা ততই ঘুরছে ততই আলোচনা হচ্ছে সারা দেশে আসন্ন স্হানীয় সরকার নির্বাচন নিয়ে।স্হানীয় সরকার নির্বাচনের মধ্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে ইউপি নির্বাচন।
সারাদেশের ন্যায় নেত্রকোনা সদর উপজেলায় ও বইছে স্হানীয় সরকার নির্বাচনের হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় এখন আলোচনার বিষয় স্হানীয় সরকার নির্বাচন নিয়ে।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা.জাহেদ উর রহমান তথ্য মতে খুব দ্রুত সময়ে আগামী সেপ্টেম্বর -অক্টোবর থেকে স্হানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে।
আসন্ন স্হানীয় সরকার নির্বাচনে নেত্রকোনা সদর উপজেলার ২ নং মেদনী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হয়েছেন জন গণ কর্তৃক মনোনীত মোঃ মোখলেছুর রহমান পিতা মৃত : মুসলেম উদ্দিন মাতা : জহুরা আক্তার
গ্রাম : দিঘজান,পোঃবড়ওয়ারী,২নং মেদনী ইউনিয়ন।
নেত্রকোনা সদর,নেত্রকোনা।
পেশা: সাধারণ ব্যবসায়ী ও ১ম শ্রেনীর ঠিকাদার। সম্মানিত সদস্য : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা জেলা শাখা,সাধারণ সম্পাদক : কমিউনিটি পুলিশিং কমিটি, নেত্রকোনা সদর।উপদেষ্টা : মডেল প্রেসক্লাব নেত্রকোনা। সাংগঠনিক সম্পাদক :জেলা ঠিকাদার এসোসিয়েশন নেত্রকোনা।
সভাপতি : দিঘজান বায়তুল আমান জামে মসজিদ।সম্মানিত সদস্য দিঘজান সরকারী প্রাথমিক বিদ্যালয়।
মোখলেছুর রহমান বলেন,
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য,মানুষের সুখে দুঃখে পাশে থাকা এটি কর্তব্য বলে মনে করি।আমি সেবক হতে আসি নাই,জনগণের সেবা করতে চাই।ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবসময় আমার ইউনিয়নের মানুষের স্বার্থকেই প্রাধান্য দিতেছি।
স্বপ্ন,সম্ভবনা,আর পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমার ইউনিয়নের মানুষের গভীর ভালোবাসা থেকেই আমার পথচলা শুরু হয়েছে। আমি ন্যায়,অধিকার ও মানুষের মর্যাদার প্রশ্নে কখনো আপোষ করেননি এবং ভবিষ্যতেও করবো না।
মোখলেছুর রহমান আরও বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রেখে সবসময় বিশ্বাস করেছি—সবার আগে আমার ২নং মেদনী ইউনিয়নের মানুষ।
মানুষের কল্যাণ,উন্নয়ন এবং গণমানুষের স্বপ্ন পূরণই আমার অঙ্গীকার।ইউনিয়নের সার্বিক উন্নয়ন,জনসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি সবসময় কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন,যদি মেদনী ইউনিয়নের জন গণ আসন্ন ইউপি স্হানীয় সরকার নির্বাচনে আমাকে বিজয়ী করে তাদের পাশে থেকে সেবা করার সুযোগ করে দেয়,আমি ইউনিয়ন বাসীকে কথা দিচ্ছি ইউনিয়নের যত গুলো সেবা আছে সব সেবা বিনামূল্যে করে দিব।কোন সেবার জন্য কারো কাছ থেকে কেউ টাকা নিবে এ কাজ করতে দিব না। সকল প্রকার ভাতার কাজ ফ্রি করে দিব।মাদক,জুয়া,সন্ত্রাসবাদ সমূলে ধ্বংস করবো। মেদনী ইউনিয়নকে রোল মডেল হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মেদনী ইউনিয়ন বাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
স্থানীয় জনগণ,দল বল নির্বিশেষে সবার সাথে কথা বলে জানা যায়,মো: মোখলেছুর রহমান একজন সৎ,পরোপকারী,ক্লিন ইমেজের মানুষ তাই তারা আসন্ন ইউপি স্হানীয় সরকার নির্বাচনে ২ নং মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসাবে মোখলেছুর রহমানকে বিজয়ী করতে চায় ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026