1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

এনসিপির এই কুলাঙ্গারের ধর্ষকের ফাঁসি কামনা করেছেন সচেতন মহল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৬৪ Time View
112

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪

চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কুলাঙ্গার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তার ফাঁসি কামনা করেছেন সচেতন মহল।
গ্রেপ্তার আফতাব মজুমদার জয় (২৮) চট্টগ্রাম মহানগর এনসিপি’র আহ্বায়ক কমিটির সদস্য। তিনি নগরীর খুলশী থানার ওয়ারল্যাস মুরগী ফার্ম এলাকার বাসিন্দা আবছারের ছেলে
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় নগরীর হালিশহর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। রাতে তাকে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী নগরীর আগ্রাবাদ এলাকার একটি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আফতাবের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে গত ১৪ জুলাই রাতে বিয়ের কথা বলে ওই তরুণীকে ডেকে নেন আফতাব। পরে তাকে বহদ্দারহাট মোড়ের একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
পরবর্তী সময়ে তরুণী বিয়ের জন্য চাপ দিলে আফতাব তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরে খোঁজ নিয়ে ভুক্তভোগী তরুণী জানতে পারেন, আফতাব আগে থেকেই বিবাহিত এবং তার সন্তান রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী স্বজনদের সঙ্গে আলোচনা করে চান্দগাঁও থানায় লিখিত এজাহার দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026