1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

ওসি কোতয়ালী ফাতেমা কে ফিরিয়ে দিলেন মায়ের কোলে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫২ Time View
92

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
পারিবারিক কলহের জেরে বাবা নগরীর বাকলিয়া চাক্তাই এলাকার বাসা থেকে গত বৃহস্পতিবার রাতে রাগ করে বের হয়ে যান। এরপর বাবার পিছু নেয় ৫ বছরের কন্যা ফাতেমা। কিছু দূর যাওয়ার পর বাবাকে হারিয়ে ফেলে শিশুটি। এরপর বাসার পথ ভুলে সতীশ বাবু লেনে অঝোর বৃষ্টির মধ্যে কাঁদতে থাকে সে।
বিষয়টি দেখতে পেয়ে এক পথচারী ফাতেমাকে উদ্ধার করে কোতোয়ালী থানায় নিয়ে গিয়ে কোতয়ালী থানার পুলিশ অফিসার ইনচার্জ ওসি জায়েদ নুরের হাতে বুঝিয়ে দেন। পরে কোতোয়ালী থানা পুলিশ অফিসার ইনচার্জ ওসি মোঃ জায়েদ নুরের দিকনির্দেশনা মোতাবেক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পেজে শিশুটির ছবি দিয়ে তার সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি দেয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ফাতেমার পরিবার কোতোয়ালী থানায় যোগাযোগ করে। পরে তারা থানায় এসে মেয়েকে নিয়ে বাসায় ফিরে যান।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) জায়েদ মো. নাজমুন নুর বলেন, থানায় আনার সময় শিশুটির চোখ ও নাক দিয়ে পানি ঝরছিল। বৃষ্টিতে ভিজে শরীর কাঁপছিল তার। সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ভেজা কাপড় বদলে শুকনা পোশাকও পরিয়ে দেওয়া হয়। তিনি বলেন, শিশুটিকে জিজ্ঞাসা করলে সে শুধু মা–বাবার নাম বলতে পারছিল। কিন্তু বাসার ঠিকানা কিংবা আশপাশের কোনো পরিচিত স্থানের নাম বলতে পারেনি। বারবার শুধু বলছিল, ‘আমার বাবাকে খুঁজে দিন।’
ওসি বলেন, পরে সম্ভাব্য সব জায়গায় খবর পাঠানো হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ছবি দিয়ে সন্ধান চাওয়া হয়। এরপর ফাতেমার বাবা–মা থানায় এসে তাদের মেয়েকে নিয়ে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026