1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ওসি মোজাম্মেলের নেতৃত্বে প্রতারককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরের খুলশী থানা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬২ Time View
110

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
ধর্মীয় ভক্তের পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করে কৌশলে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরের খুলশী থানার সুদক্ষ সাহসী পুলিশ অফিসার ইনচার্জ ওসি জনাব মোজাম্মেল হক।
গ্রেপ্তার ব্যক্তির নাম সরোয়ার সরদার (৪২)। তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট ব্রিজ এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি সুতালড়ি বেদে পল্লী এলাকায়।
পুলিশ জানায়, বুধবার সকালে নগরের আমবাগান এলাকার একটি বাসায় নিজেকে নারায়ণগঞ্জের বারদী লোকনাথ মন্দিরের ভক্ত পরিচয় দিয়ে প্রবেশ করেন সরোয়ার। এ সময় তিনি ‘জয় বাবা লোকনাথ’ বলে ধর্মীয় ভক্তের মতো আচরণ করেন এবং গৃহকর্তা অজিত ঘোষকে জানান, তিনি মন্দির থেকে এসেছেন।
পরে ওই ব্যক্তি বাড়ির লোকজনের কাছে প্রথমে ১১ টাকা প্রণামীর কথা বলেন। তার কথায় বিশ্বাস করে টাকা এনে দেওয়া হলে তিনি প্রসাদের জন্য চাল দেওয়ার কথা জানান। এরপর নানা কৌশল ও কথার ফাঁদে ফেলে পরিবারের সদস্যদের কাছ থেকে স্বর্ণালংকার নিয়ে সটকে পড়েন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হলে খুলসী থানার সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ পুলিশ অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হকের সুদক্ষ নেতৃত্বে তদন্ত শুরু করে। ঘটনার ১৪ ঘণ্টার মধ্যে নগরের হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে সরোয়ার সরদারকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানার অফিসার ইনচার্জ সাহসী চৌকষ ক্যাডেট (ওসি) মোজাম্মেল হক জানান, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারের একটি অংশসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জিনিসের মধ্যে রয়েছে তিন জোড়া স্বর্ণের কানের দুল, সিতা হারের পাঁচটি অংশ, পাথরযুক্ত একটি স্বর্ণের লকেট, গলানো পাঁচ আনা স্বর্ণ, দুটি স্মার্টফোন এবং ১৪ হাজার টাকা।
তিনি জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
পুলিশ ও সংশ্লিষ্টরা বলছেন, ধর্মীয় পরিচয় বা আবেগকে কাজে লাগিয়ে প্রতারণার ঘটনা নতুন নয়। অপরিচিত ব্যক্তিকে বাসায় প্রবেশের সুযোগ দেওয়ার আগে পরিচয় যাচাই করা এবং মূল্যবান সামগ্রী ব্যবহারে সতর্ক থাকা জরুরি। বিশেষ করে ধর্মীয় আচার বা সাহায্যের কথা বলে কেউ বাড়িতে এলে পরিবারের সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026