1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

এতিমখানার শিশুদের মুখে হাসি ফোটালেন মোঃ মিলন মিয়া এইচ এম রাহুল ঝিনাইদহ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৫ Time View
103

ঝিনাইদহের বেড়াশুলা এতিমখানার শিশুদের সাথে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন এলাকার মানবিক সমাজসেবক মোহাম্মদ মিলন মিয়া। গত শুক্রবারের ধারাবাহিকতায় আজ ২৫ জুলাই, শনিবার আবারও নিজ উদ্যোগে এতিমখানার শিশু ও শিক্ষার্থীদের দুপুরের তৃপ্তিভরে খাবার খাওয়ান তিনি। 
এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই যার ব্রত, সেই মোহাম্মদ মিলন মিয়া নিজ সাধ্যমতো এই আয়োজন করতে পেরে মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করেছেন। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া এই শিশুগুলোর পাশে দাঁড়াতে পারাটা অনেক বড় প্রশান্তির। 
দুপুরের এই প্রীতিভোজে মোহাম্মদ মিলন মিয়া ছাড়াও বেড়াশুলা এতিমখানার শিক্ষক, ছাত্র এবং এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খাবার শেষে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করে বলেন, মিলন মিয়ার মতো এমন মানবিক মানুষ নিয়মিত আমাদের এতিমখানায় আসেন এবং শিশুদের খোঁজখবর নেন, যা সত্যিই প্রশংসনীয়। তারা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। 
উপস্থিত স্থানীয় অতিথিরা বলেন, মোহাম্মদ মিলন মিয়া নিজ এলাকার গরিব ও অসহায় মানুষের বিপদে-আপদে সবসময় যেভাবে পাশে দাঁড়ান, তা এলাকার যুবসমাজ ও বিত্তবানদের জন্য একটি বড় অনুপ্রেরণা।
এতিম ও অসহায় শিশুদের কল্যাণে এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মোহাম্মদ মিলন মিয়া। পাশাপাশি তিনি আগামীতেও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026