1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মানবপাচারের শিকার হতে গিয়ে সাগরপথে আর কত প্রাণ ঝরবে?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫১ Time View
98

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম,টেকনাফ কক্সবাজার
মানবপাচার শুধু একটি অপরাধ নয়; এটি মানুষের জীবন, স্বপ্ন ও ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া এক নির্মম বাণিজ্য। কক্সবাজারের টেকনাফ-উখিয়া উপকূল দিয়ে সমুদ্রপথে অবৈধ মানবপাচারের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। প্রায় প্রতিদিনই এই উপকূল ব্যবহার করে পাচারের চেষ্টা হচ্ছে। গভীর সাগরে ট্রলারডুবিতে প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। তবুও এই ভয়াবহ অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
এই বাস্তবতায় মানবপাচার প্রতিরোধ এবং উপকূলীয় জনগণকে সচেতন করতে শত কিলোমিটারব্যাপী রোড শো শেষে রবিবার (২৬ জুলাই ২০২৬) টেকনাফ সমুদ্রসৈকত সংলগ্ন হোটেল সেন্টাল রিসোর্টে উখিয়া-টেকনাফে কর্মরত সাংবাদিকদের নিয়ে অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ‘Mass Campaign to Combat Human Trafficking and People Smuggling’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোমেনা আক্তার। এছাড়া বক্তব্য দেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান, দৈনিক প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আবদুল কুদ্দুস রানা এবং বাংলাদেশ ন্যাশনাল উইমেন লইয়ার্স অ্যাসোসিয়েশনের কক্সবাজারের কো-অর্ডিনেটর (লিগ্যাল সার্ভিস) বিশ্বজিৎ ভৌমিক।
বক্তারা বলেন, মানবপাচার রোধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতাই যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক সচেতনতা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ। তারা মানবপাচারের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে নিরাপদ ও বৈধ অভিবাসনের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় অতিথিদের কাছ থেকে সনদ গ্রহণ করেন উপস্থিত সাংবাদিকরা।
তারিখ: ২৬ জুলাই ২০২৬।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026