1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের। নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে স্লোগান

ওসি জায়েদ নুরের দূর্সাহসিক অভিযানে Honey Trap চক্রের ০২ সদস্যকে গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৭৫ Time View
133

কামরুল০১৮৮৩০৮৮০৮৪
ইং ২২/০৭/২০২৬ তারিখে ভিকটিম মো: আনোয়ার হোসেন তাহার বন্ধুদের সাথে দেখা করার জন্য কোতোয়ালী থানাধীন কাজীর দেউরী মোড়ে আসে। সেখানে ভিকটিম আনোয়ার হোসেন চা খাওয়ার জন্য তথায় অবস্থানকালে আসামী নুসরাত ফারিয়া Honey Trap” চক্রের মধ্যে ভিকটিমকে ফাদে ফেলে তাহাকে অপহরণ করিয়া অত্র মামলার ২য় ঘটনাস্থলে নিয়ে গিয়ে সেখানে ভিকটিমকে আটক পূর্বক তাহাকে উলঙ্গ করিয়া ছবি তুলে এবং ভিকটিমের নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবী সহ ভয়ভীতি প্রদর্শন করিয়া একপর্যায়ে ৭০০০/- টাকা চাঁদা আদায় করে। ভিকটিম মো: আনোয়ার হোসেনকে আসামীদ্বয়সহ অজ্ঞাতনামা আসামিরা শারীরিকভাবে নির্যাতন করে। একপর্যায়ে ভিকটিম মো: আনোয়ার হোসেন এর নিকট হইতে আসামীগণ তাহাদের দাবীকৃত আংশিক চাঁদা পাইয়া ভিকটিমকে ২য় ঘটনাস্থলের একটি গলিতে রেখে চলিয়া যায়। উক্ত ঘটনায় ভিকটিম মো: আনোয়ার থানায় আসিয়া এজাহার দায়ের করিলে কোতোয়ালী থানার মামলা নং-৩৯, তারিখ- ২৫/০৭/২০২৬ ইং,ধারা-৩৪২/৩২৩/৩৬৫/৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ পেনাল কোড রুজু করা হয়। বাদীর সনাক্তমতে আসামিদ্বয়কে আটক করা হয়। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাহারা পরস্পর যোগসাজশে বিভিন্ন মানুষের সরলতার সুযোগকে কাজে লাগিয়ে Honey Trap” এ ফাঁদে ফেলে বিভিন্ন কায়দায় অর্থ সম্পদ দাবী পূর্বক আদায় করিয়া সর্বস্বান্ত করে মর্মে স্বীকার করে। পাশাপাশি এজাহারনামীয় ০১নং আসামী মোবারক হোসেন (২৬) কে সাথে নিয়া মামলার ২য় ঘটনাস্থল সিএমপি‘র কোতোয়ালী থানাধীন কাজীর ০২নং গলি উপর বাড়ী রাজ্জাক ভিলার মোবারকের রুমের ভিতর অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আসামীর দেখানো ও উপস্থাপনমতে বাদীর মোটরসাইকেলের চাবি এবং বাদীর শনাক্তমতে ০১ টি প্লাস্টিকের রশি যাহার দৈর্ঘ্য ৫ ফুট এবং আসামীর ব্যবহৃত ০১ টি পুরাতন Galaxy A 14 5G মডেলের মোবাইল ফোন, যাহার সামনের গ্লাস ভাঙ্গা, যাহার IMEI NO-350031476803516 (অস্পষ্ট) সহ প্রাপ্ত হইয়া ইং ২৫/০৭/২০২৬ তারিখ রাত ০২.১৫ ঘটিকার সময় অত্র মামলার ২য় ঘটনাস্থল হইতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। অত্র মামলায় ঘটনায় জড়িত অপরাপর আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অফিসার ইনচার্জ ওসি জায়েদ নুরের নেতৃত্বে অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা: ১। মোবারক হোসেন (২৬), পিতা- আঃ রাজ্জাক, সাং- সমাধর ক্লাব, ০২নং গলি, কাজীর দেউরি, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম, ২। নুসরাত ফারিয়া (২০), পিতা- কামাল উদ্দিন, সাং- সেবের হাট, কাঁচা বাজার, নুর নবী চেয়ারম্যানের বাড়ী, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী বর্তমানে আগ্রাবাদ, চৌমুহনী, ছারিয়া পাড়া, মাজার গলির পাশে, থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম
পিসি/পিআর যাচাই: সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামী মোবারক হোসেন (২৬) এর বিরুদ্ধে বিভিন্ন থানায় মারামারি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালার দায়ে ০৫ টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026