গোদাগাড়ীতে অজ্ঞাত পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ১
Reporter Name
Update Time :
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
৫৩
Time View
গোদাগাড়ীতে অজ্ঞাত পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ১
মো.মাহাবুল ইসলাম মুন্না.স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অজ্ঞাতনামা একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাদিঘী এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. কাউসার (১৯) উপজেলার কাকনহাট কুন্দলিয়া রামনগর গ্রামের মো. বাবুর ছেলে। আহত মো. হোসাইন একই এলাকার কাকনহাট কুন্দলিয়া সুনশুনি পাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কাউসার ও হোসাইন মোটরসাইকেলে করে গোদাগাড়ী থেকে রাজাবাড়ী হয়ে নিজ বাড়ি কাকনহাটে ফিরছিলেন। পথে সোনাদিঘী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত পিকআপ তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই কাউসারের মৃত্যু হয়। দুর্ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। অপরদিকে হোসাইন গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত হোসাইনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। সেখানে তার চিকিৎসা চলছে। দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গোদাগাড়ী প্রেমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস. এম. মাকছুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া পিকআপটি শনাক্ত এবং চালককে গ্রেপ্তারের লক্ষ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
105
মো.মাহাবুল ইসলাম মুন্না.স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অজ্ঞাতনামা একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাদিঘী এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. কাউসার (১৯) উপজেলার কাকনহাট কুন্দলিয়া রামনগর গ্রামের মো. বাবুর ছেলে। আহত মো. হোসাইন একই এলাকার কাকনহাট কুন্দলিয়া সুনশুনি পাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কাউসার ও হোসাইন মোটরসাইকেলে করে গোদাগাড়ী থেকে রাজাবাড়ী হয়ে নিজ বাড়ি কাকনহাটে ফিরছিলেন। পথে সোনাদিঘী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত পিকআপ তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই কাউসারের মৃত্যু হয়। দুর্ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। অপরদিকে হোসাইন গুরুতর আহত হন।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত হোসাইনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। সেখানে তার চিকিৎসা চলছে।
দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গোদাগাড়ী প্রেমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস. এম. মাকছুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া পিকআপটি শনাক্ত এবং চালককে গ্রেপ্তারের লক্ষ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।