1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:০৭|
Title :
ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড,ভ্রাম্যমাণ আদালতের অভিযান সীতাকুণ্ডে স্ক্র্যাপবোঝাই গাড়িতে ভয়াবহ আগুন গাইবান্ধা সদর গিদারী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বালকের উপর হামলা মারপিট গুরতর আহত ১ ওসি কামরুজ্জামানের নেতৃত্বে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন নীলফামারীর জলঢাকায় কৃষকের চাষাবাদকৃত ভুট্টা ও ধান বিক্রিতে প্রতিপক্ষের বাধার অভিযোগ গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শিশু ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে নিকলীর ছাতিরচর, দোষীর দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন যশোর চাঁচড়ার ট্রাক্টর পার্টস ব্যাবসায়ী সমিতির সভা সম্পন্ন বটিয়াঘাটায় এমপি আমীর এজাজ খানকে সংবর্ধনা,মুক্তিযোদ্ধা ও হাসপাতালের জন্য বিভিন্ন সহায়তার ঘোষণা হাবিলাসদ্বীপে খালের মুখে বাঁধ দিয়ে আশীষের রাস্তা নির্মাণ ;পুরো গ্রাম জলাশয়ে পরিনত

কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিস থেকে এবং সিলেট ডায়োসিসের মহামান্য বিশপ ও আঞ্চলিক পরিচালকসহ জামালগঞ্জে পরিদর্শন।

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ২৭, ২০২৬,
  • 10 Time View
24

আমির হোসেন হৃদয় সুনামগঞ্জ প্রতিনিধি।
অদ্য ২৭ জুলাই ২০২৬ ইং তারিখে কারিতাস বাংলাদেশ সিলেট ডায়োসিসের মাননীয় বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ মহোদয়ের উপস্থিতিতে কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের ELSRP প্রকল্পের আওতায় একটি গুরুত্বপূর্ণ মাঠ পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের মাননীয় আঞ্চলিক পরিচালক মিঃ বনিফাস খংলা, কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিসের হেড অব (DM) মিঃ এলেক্স ত্রিপুর, মিঃ সিলটন ত্রিপুরা, মিঃ পাপ্পু রোজারিও, জনাব আব্দুল্লাহ আল মামুন, সিলেট অঞ্চলের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা (রিজিওনাল মনিটর)মিঃ ডেন্সিল পডুয়েং এবং ELSRP প্রকল্পের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরিদর্শনকালে  সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ৩ নং ফেনারবাগ ইউনিয়নের শান্তিপুর, ছয়য়ারা ও বিনাজোড়া গ্রাম পরিদর্শন করেন। মূল উদ্দেশ্য ছিল প্রকল্পের চলমান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাদের বাস্তব অভিজ্ঞতা ও চাহিদা সম্পর্কে অবগত হওয়া।
গ্রাম পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ক বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বন্যা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, আগাম প্রস্তুতি, নিরাপদ আশ্রয়, জরুরি সাড়া প্রদান, জীবিকা সুরক্ষা এবং  সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
মাননীয় বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ মহোদয় জনগণের অংশ গ্রহণমূলক উদ্যোগের গুরুত্ব তুলে ধরে দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে আরও কার্যকর ও টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। মাঠ পরিদর্শন শেষে উপস্থিত সকলেই আশা প্রকাশ করেন যে, ELSRP প্রকল্পের কার্যক্রম স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং একটি নিরাপদ ও সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026