1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

বায়জিদ থানার দূর্দষ অভিযানে ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৬৫ Time View
112

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই সহযোগীকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) সিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার দিবাগত রাতে অক্সিজেন-কুয়াইশ সড়ক এলাকায় অস্ত্র ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি বটতলা এলাকার মো. ইউসুফের ছেলে মো. আসিফ (২৫) এবং হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪)।চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই সহযোগীকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) সিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার দিবাগত রাতে অক্সিজেন-কুয়াইশ সড়ক এলাকায় অস্ত্র ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি বটতলা এলাকার মো. ইউসুফের ছেলে মো. আসিফ (২৫) এবং হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ডেভিড ইমনের সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
অতিরিক্ত কমিশনার জানান, আসিফের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, ডাকাতি ও হত্যাচেষ্টাসহ ১১টি মামলা রয়েছে। সাইদুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির দুটি মামলা রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জব্দ করা পিস্তলটি ইতালিতে তৈরি। অস্ত্রটির ম্যাগাজিনে দুই রাউন্ডসহ মোট চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সোমবার বায়েজিদ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, আন্ডারওয়ার্ল্ডে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও বিদেশে পলাতক সাজ্জাদ আলী খানের অনুসারী মোবারক হোসেন ইমন ও তাঁর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে ২০২৪ সালের আগস্টের পর দেড় বছরে অন্তত এক ডজন হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে।
পুলিশের তথ্যমতে, ২০২৫ সালের ৯ জানুয়ারি একটি চাঁদাবাজির মামলায় দুই সহযোগীসহ ইমন বায়েজিদ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরে তিনি জামিনে মুক্তি পান
এ ছাড়া বাকলিয়ার জোড়া হত্যা, পতেঙ্গায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা এবং বায়েজিদে সরোয়ার হোসেন বাবলা হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের একজন ইমন।
সর্বশেষ গত ১৩ জুলাই নগরের চকবাজারে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডটনেট (ডিডিএন)-এর কার্যালয়ে দুই কোটি টাকা চাঁদার দাবিতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগেও তাঁর নাম উঠে এসেছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ডেভিড ইমনের সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
অতিরিক্ত কমিশনার জানান, আসিফের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, ডাকাতি ও হত্যাচেষ্টাসহ ১১টি মামলা রয়েছে। সাইদুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির দুটি মামলা রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জব্দ করা পিস্তলটি ইতালিতে তৈরি। অস্ত্রটির ম্যাগাজিনে দুই রাউন্ডসহ মোট চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সোমবার বায়েজিদ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, আন্ডারওয়ার্ল্ডে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও বিদেশে পলাতক সাজ্জাদ আলী খানের অনুসারী মোবারক হোসেন ইমন ও তাঁর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে ২০২৪ সালের আগস্টের পর দেড় বছরে অন্তত এক ডজন হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে।
পুলিশের তথ্যমতে, ২০২৫ সালের ৯ জানুয়ারি একটি চাঁদাবাজির মামলায় দুই সহযোগীসহ ইমন বায়েজিদ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরে তিনি জামিনে মুক্তি পান।
এ ছাড়া বাকলিয়ার জোড়া হত্যা, পতেঙ্গায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা এবং বায়েজিদে সরোয়ার হোসেন বাবলা হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের একজন ইমন।
সর্বশেষ গত ১৩ জুলাই নগরের চকবাজারে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডটনেট (ডিডিএন)-এর কার্যালয়ে দুই কোটি টাকা চাঁদার দাবিতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগেও তাঁর নাম উঠে এসেছে।

এমএম

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026