1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শার্শার বাগআঁচড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় যুবক নিহত।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৬৭ Time View
120

মোঃআরিফুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
কলারোয়া ( সাতক্ষীরা)
রবিবার, ২৬ জুলাই ২০২৬
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আবু সাঈদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার (২৬ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে বাগআঁচড়া জনসেবা ক্লিনিকের সামনে এই দুর্ঘটনা টি ঘটে।
নিহত আবু সাঈদ কলারোয়া উপজেলার পূর্ব কোটা গ্রামের তাহাজ্জতের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় আবু সাঈদ রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় আকিজ সিমেন্টের একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-উ ১১-৭৫৮৫) তাকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত আবু সাঈদের পরিবারে চলছে শোকের মাতম। উত্তেজিত জনতা কিছুক্ষণের জন্য সড়ক অবরোধের চেষ্টা করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সংবাদটি লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026