1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দেনমোহর ও খোরপোষের টাকা নিয়ে বাড়ি ফিরার পথে রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৬১ Time View
324

কামরুল০১৮৮৩০৮৮০৮৪
চার বছরের বৈবাহিক সম্পর্কের আনুষ্ঠানিক বিচ্ছেদ শেষে আদালত থেকে দেনমোহর ও খোরপোষের টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন রুবিনা আক্তার (৪০) কিন্তু সড়ক দুর্ঘটনায় রহস্যময় মৃত্যু । কিন্তু সেই কাঙ্ক্ষিত বিচ্ছেদের স্বস্তি নিয়ে আর ঘরে ফেরা হলো না কেন তার এই সড়ক দুর্ঘটনায় কি কোন রহস্য লুকিয়ে আছে কিনা তদন্ত করে দেখা দরকার বলে মনে করেন সচেতন মহল। দুর্ঘটনার বিষয়ে জানাযায় ঘাতক কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ কেড়ে নিয়েছে তার ও সঙ্গে থাকা বড় বোন শাহীনা আক্তারের (৪২) প্রাণ।
সোমবার (২৭ জুলাই) দুপুরে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের রামু উপজেলার খুনিয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের চার বছরের সংসার পারিবারিক কলহের কারণে ভেঙে যায়। বাধ্য হয়ে তিনি আদালতের মাধ্যমে বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু করেন। সোমবার কক্সবাজার পারিবারিক আদালতে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হয়।
আদালতের কার্যক্রম শেষে খোরপোষের শেষ কিস্তির প্রায় ১৫ হাজার টাকা বুঝে নিয়ে বড় বোন শাহীনা আক্তারকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে বাড়ির উদ্দেশে রওনা হন রুবিনা। পথিমধ্যে অটোরিকশাটি খুনিয়াপালং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘প্রাণ’ কোম্পানির স্টিকারযুক্ত একটি কাভার্ডভ্যানের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক পুরুষ যাত্রী প্রাণ হারান। আশঙ্কাজনক অবস্থায় দুই বোনসহ আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রুবিনা ও শাহীনার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026