
বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম,২৯ জুলাই ২০২৬
কক্সবাজারের রামু উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫-এর বিশেষ অভিযানে ৩টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহিনীটি জানতে পারে যে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংগাকাটা গ্রামে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ডাকাতির উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও ধারালো অস্ত্র বিশেষ কায়দায় লুকিয়ে রেখেছে।এ তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে সিপিএসসি, র্যাব-১৫-এর একটি চৌকস আভিযানিক দল এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে মো. শাহজাহান (৩৬)-এর বসতবাড়ির উত্তর পাশের পুকুরসংলগ্ন ফাঁকা স্থান থেকে পরিত্যক্ত ও বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৩টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং কাঠের হাতলযুক্ত ৩টি দেশীয় ধারালো অস্ত্র (দা) উদ্ধার করা হয়।র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।র্যাব-১৫ আরও জানায়, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত ও অবৈধ অস্ত্র কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার ও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।