1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় অবৈধ জুস কারখানা অভিযানে,বন্ধ মালামাল ধ্বংস

আশুলিয়া প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫৭৬ Time View
541

আশুলিয়ায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলে আসা অবৈধ জুস কারখানায় অভিযান পরিচালনা করেছে আশুলিয়া সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় অবৈধ ওই জুস কারখানা বন্ধ করে দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করে নষ্ট করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় উমাই ফুড এন্ড ভেবারেজ নামের একটি অবৈধ জুস কারখানায় এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। এসময় র‍্যাব-৪ এর সদস্যরাও অভিযানে অংশ নেন।

অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, দীর্ঘদিন ধরে বাড়ইপাড়া এলাকায় অবৈধভাবে একটি জুস কারখানা চালিয়ে আসছিল। ওই কারখানায় আজকে আমরা অভিযান চালিয়েছি র‍্যাবের সহায়তায়। এখানে বিপুল পরিমাণ অবৈধ জুস বিএসটিআইয়ের অনুমোধন ব্যতিত এবং শিশু খাদ্য আমরা উদ্ধার করেছি এবং তা জনসম্মুখে ধ্বংস করেছি। তবে অভিযানের খবর পেয়ে মূল মালিক পালিয়ে গেছে তাকে না পেয়ে তার যে প্রতিনিধি ছিল তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কারখানা বন্ধ করে দেয়া হয়েছে এবং মালিকের নামে নিয়মিত মামলা করার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

অভিযানে এসময় র‍্যাব-৪ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026