1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

পটিয়ার গর্বিত সন্তান এখন চুয়েটের নতুন ভিসি।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৫৯ Time View
260

ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ার অহংকার,পটিয়ার গৌরব,পটিয়ার গর্বিত সন্তান অধ্যাপক ড.আবু সাদাত মুহাম্মদ সায়েম এখন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট) এর ভাইস চ্যান্সেলর।মহামান্য রাষ্ট্র পতির আদেশ ক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে (২৭ই জুলাই)এই তথ্য জানানো হয়।
অধ্যাপক ড.আবু সাদাত মুহাম্মদ সায়েম বর্তমানে চুয়েট এর পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইন্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালনে আছেন।তিনি চুয়েট শিক্ষক সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।এছাড়া তিনি প্রকৌশলীদের আন্তর্জাতিক ও দেশীয় সংস্থা/সংগঠনের ফেলো ও সদস্য। বর্তমান ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.মাহমুদ আবদুল মতিন ভুইঁয়া-এর স্থলাভিষিক্ত হবেন।
১৯৮০সালে ২৬অক্টোবর চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার নাইখাইন গ্রামে এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।তিনি রত্নাগর্ভা পরিবারের সন্তান।তার পিতার নাম মরহুম হাজি মোহাম্মদ আবদুল্লাহ।তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপ-কর কর্মকর্তা ছিলেন। রত্নগর্ভা মায়ের নাম হাজি চেমন আরা বেগম।
অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম,চুয়েটের যন্ত্রকৌশল হতে স্নাতক শেষ করে,২০০৫সাল হতে চুয়েটে যন্ত্রকৌশল বিভাগে প্রভাষক পদে যোগদান করেন।সুনাম ও দক্ষতার সাথে ২২বছর ধরে শিক্ষকতা করেন। আর্ন্তজাতিক ও দেশীয় জার্নালে তার একাধিক গবেষনা প্রবন্ধ প্রকাশিত হয়।তার সহয়তায় বিদেশে অনেক শিক্ষার্থীর পড়ালেখা ও চাকুরীর সুযোগ হয়।জাপানের হোক্কাইডো থেকে স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার সিকিউ থেকে পিএইচডি লাভ করে,অস্ট্রেলিয়ার মাইনিং কোং এমিরান্ডে মেকানিক্যাল ডিজাইন ইন্জিনিয়ার হিসাবে কাজ করার সুযোগ পান।তিনি দেশের স্বার্থে উক্ত কাজ ফিরিয়ে দিয়ে দেশে চলে আসেন।তিনি বলেন,আমার অর্জন যদি শিক্ষার্থীদের কাজে না লাগে,যে বিশ্ববিদ্যালয় আমাকে প্রকৌশলীর পরিচয় দিয়াছে তার জন্য যদি কিছু করতে না পারি,তাহলে এসবের মূল্য কি?
তাই আমি শিক্ষার্থীদের কিছু দিতে চায়,বিশ্বমন্চে চুয়েটের নাম ছড়িয়ে দিতে চায়।ভিসির দায়িত্ব নিয়ে চুয়েটকে অনেকদুর নিতে চায়।তাই আমি চুয়েট পরিবারের সহযোগিতা কমনা করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026