1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নাসিরনগরে ডাক বাংলাে ও দোলমন্দিরে পর্যটকদের ভীর,যেন মিনি কক্সবাজার

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬৫ Time View
106

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

বর্ষা মৌসুমে নতুন রূপে সেজেছে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নে স্থানীয় ডাকবাংলো ঘেঁষে লঙ্ঘন নদীর মাঝে শতবর্ষি ঐতিহাসিক দোল মন্দির, বিস্তীর্ণ জলরাশি, শাপলা-পদ্মে ভরা বিল, সবুজে ঘেরা পরিবেশ এবং পানির মাঝ দিয়ে বয়ে  চলে যাওয়া বৃটিশামলে নির্মাণাধীন সনাতন ধর্মাবলম্বীদের স্মৃতি বিজরিত  
ঐতিহাসিক দোলকান্দি মঠ বা মন্দির সব মিলিয়ে সৃষ্টি হয়েছে এক মনোমুগ্ধকর দৃশ্য।
প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে শত শত দর্শনার্থী ভিড় করছেন এখানে।
অনেকেই জায়গাটিকে ‘মিনি কক্সবাজার’ হিসেবে অভিহিত করছেন। প্রতিদিন বিকেলে ব্রাহ্মণবাড়ীয়া, হবিগঞ্জ, কিশোরগঞ্জ জেলার ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ঘুরতে আসছেন ভ্রমণপ্রেমীরা। কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন, কেউ নৌকায় চড়ে বিল ঘুরে দেখছেন, আবার কেউ স্মৃতিবন্দি করছেন মোবাইল ফোন কিংবা ক্যামেরায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের কনটেন্ট নির্মাতাদের উপস্থিতিও দিন দিন বাড়ছে।
শাপলা-পদ্মে আচ্ছাদিত বিল, ছোট ছোট ডিঙি নৌকা, শীতল বাতাস এবং সূর্যাস্তের অপরূপ দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করছে। শিশুদের কোলাহল, পাখির ডাক ও পানির মৃদু ঢেউ মিলিয়ে পুরো এলাকায় তৈরি হয়েছে এক নির্মল ও শান্ত পরিবেশ। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থেকে  পরিবার নিয়ে ঘুরতে আসা বিলকিস  আক্তার বলেন, “ শুনেছি নাসিরনগরের ডাকবাংলাে ও নদী বা বিলের মাঝে  দোলকান্দির মন্দির ও বটগাছের কথা, এখানে এসে সত্যিই দারুণ লাগছে। পরিবারের সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছি। প্রকৃতির এমন সৌন্দর্য মনকে প্রশান্ত করে।
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা থেকে আসা ইসরাত জাহান কলি বলেন, “বন্ধু-বান্ধবীদের সঙ্গে নাসিরনগর ডাক বাংলাে ও এই হাওরে দোলমন্দির দেখতে এসে অনেক আনন্দ করেছি। এর মনোরম পরিবেশে সময়টা খুবই উপভোগ করেছি।”
নৌকার মাঝি কিরণ মিয়া বলেন,“বর্ষা এলেই নাসিরনগর ডাকবাংলাে, এই হাওরে মানুষের আনাগোনা বেড়ে যায়। এতে নৌকা চালিয়ে আমাদের কিছু অতিরিক্ত আয় হয়।”
সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম বলেন, “নাসিরনগরের স্থানীয় ডাকবাংলো ও ঐতিহাসিক দোল মন্দির, এই হাওরের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই ব্যতিক্রম। যথাযথ পরিকল্পনা, পরিচর্যা ও সংরক্ষণ করা হলে এটি নাসিরনগর উপজেলার  অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।”
ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদর থেকে ঘুরতে আসা একজন ভ্রমণ পিপাসু বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে অবগত হয়েছি, নাসিরনগরের ডাক বাংলাে ও বিলের সৌন্দর্য দেখতে এখানে ঘুরতে এসেছি। বাস্তবে এসে দেখলাম, জায়গাটি ছবির চেয়েও অনেক বেশি সুন্দর। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি অসাধারণ ভ্রমণস্থান।”
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুতুল রানী দাস বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে ডাক বাংলাে ও  এই হাওরে  ভ্রমণপিপাসু মানুষের অন্যতম আকর্ষণে পরিণত হয়।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজিজুর রহমান চৌধুরী বলেন,চলতি বছরের টানা বৃষ্টিপাতে লঙ্ঘন নদীতে পর্যাপ্ত পানি জমে বিলের সৌন্দর্য আরও আকর্ষণীয় হয়ে উঠেছে, যা দর্শনার্থীদের টানছে।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিল এখন  মানুষের কাছে একটি জনপ্রিয় ভ্রমণগন্তব্য। স্থানীয়দের আশা, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলে ভবিষ্যতে এটি দেশের অন্যতম পরিচিত ইকো-ট্যুরিজম কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026