1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ত্রাণ পৌঁছাল দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়িতে

বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫৭ Time View
103

বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ

বন্যা-পরবর্তী সময়ে দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে দিনব্যাপী বিশেষ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বুধবার ২৯ জুলাই দিনব্যাপী উপজেলার দুর্গম ধোপাছড়ি ইউনিয়নে আয়োজিত এ কার্যক্রমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ, নিয়মিত ইপিআই কার্যক্রম, হাম ও এইচপিভি টিকাদান এবং রোগীদের স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার নেতৃত্বে পরিচালিত মেডিকেল টিমে ছিলেন শিশু বিশেষজ্ঞ ডা. কাজী আবির আমান, নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞ ডা. মাহমুদ উল্লাহ ফারুকী, এমওডিসি ডা: দীপন দেবনাথ এবং মেডিকেল অফিসার ডা. রোমানুল ইসলাম। এই ছাড়া স্বাস্থ্য বিভাগের এমটি-ইপিআই, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি, স্টোরকিপার, পরিসংখ্যানবিদ এবং পরিবার পরিকল্পনা বিভাগের এফডব্লিউএ, এফপিআই ও এফডব্লিউভিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কার্যক্রমে অংশ নেন। চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম জনপদের মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026