1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

খুলনা জেলা পরিষদের আয়োজনে বটিয়াঘাটায় গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান ।

রিপন রায় খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View
93

রিপন রায়

খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ

০১ আগস্ট (শনিবার) বিকাল ৪টায় বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা চত্বরে বৃক্ষরোপন ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভূ-প্রাকৃতিক টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বৃক্ষরোপন করুন, এই স্লোগানকে সামনে রেখে
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর নির্দেশিত আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার কার্যকর পদক্ষেপ। উপজেলা চত্বরে বৃক্ষরোপন করে খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের জাতীয় সবুজ মিশনের আওতায় দেশ জুড়ে এই মেগা কর্মসূচি পরিচালিত হচ্ছে। সরকারের এই উদ্যোগকে সফল করতে শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

জেলা পরিষদ আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে জীবিত রেখেছে। গাছের বহুভাবে উপকারিতা রয়েছে। তবে আমরা গাছ কেটে বিক্রি করলেও পরবর্তীতে গাছের চারা আর রোপণ করি না। যার কারণে আমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হই। আমাদেরকে বাঁচতে হলে বৃক্ষ অবশ্যই লাগাতে হবে। বৃক্ষ আমাদের সামাজিক ও অর্থনৈতিক কাজে বিশাল ভূমিকা পালন করে।

প্রধান অতিথি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বনায়ন বৃদ্ধির মাধ্যমে ভূ-প্রাকৃতিক টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করতে হবে। তবে আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছানো সহজ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, জিএম রফিকুল হাসান, জেলা ছাত্রদলের সদস্য সচিব ইসমাঈল হোসেন খান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মুমিনুর রহমান, বটিয়াঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শরীফ আহমেদ, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাকির হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলায় উপস্থিত ছিলেন এজাজুর রহমান শামীম, খন্দকার ফারুক খন্দকার, জিয়াউর রহমান জিকু, খায়রুল ইসলাম খান জনি, সাইফুর রহমান, রুহুল মোমেন লিটন, মোল্লা ইমরান আহমেদ, রাশেদ কামাল, আসাবুর রহমান, হাফিজুর রহমান, জসিমউদদীন শেখ, মোল্লা আসাদুর রহমান, আরিফুজ্জামান দুলু।

অন্যান্যর মধ্যে আরও উপস্থিত জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, সহযোগী অধ্যাপক আইয়ুব আলী, ইয়ারুল ইসলাম রিপন, পীর আলী, আবু বক্কর নিরু, বাহাদুর মুন্সী, নাজমুল হোসেন, মোঃ সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, খন্দকার ইমরান হোসেন, ইয়াসিন আরাফাত, হাবিবুর রহমান পাপ্পু প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বটিয়াঘাটা উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১৫০০টি (এক হাজার পাঁচ শত) ফলজ গাছ বিতরণ করেন এবং উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026