ডাকুয়া ইউনিয়নের ৫ কিলোমিটার মাটির রাস্তা বেহাল, ১০ গ্রামের মানুষের চরম দুর্ভোগ।
শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি।
Update Time :
রবিবার, ২ আগস্ট, ২০২৬
৫২
Time View
ডাকুয়া ইউনিয়নের ৫ কিলোমিটার মাটির রাস্তা বেহাল, ১০ গ্রামের মানুষের চরম দুর্ভোগ।
শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি। পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা ডাকুয়া ইউনিয়ন ছোট চত্রা গ্রামের ১১৭ নং ছোট চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বড় চত্রা ও তাল বাড়িয়া ও পাঙ্গাশিয়া ও আটখালী ইউনিয়ন পর্যন্ত ৫ কিলোমিটার দৈর্ঘ্যের কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। ফলে ১০টি গ্রামের প্রায় ১০ হাজারেরও বেশি মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো রাস্তাটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। স্কুলের ছোট ছোট ছেলে মেয়ে ও পথচারীদের হেঁটে চলাচল করতে হচ্ছে। রাতের বেলা এই দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নেয় স্থানীয় জানান, “দীর্ঘদিন ধরে কাঁচা থাকা কারনে এই রাস্তায় চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। এটি পাকা করা হলে সবার জন্য উপকার হতো “সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান কাদা জমে। রাস্তাটি পাকা হলে স্থানীয় কৃষকেরা তাদের ধান, চাল ও আলু সহজে গলাচিপা উপজেলা ও উলানিয়া বাজারে নিয়ে বিক্রি করতে পারতেন।” এ বিষয়ে গলাচিপা উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলী জানান, রাস্তাটির সামান্য পাকা করা হলেও দ্রুত সংস্কার বা উন্নয়ন করা না গেলে ভবিষ্যতে চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান বলেন, এটা এলজি ইডি বিভাগের, তাই প্রকৌশলীর সাথে বা উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলাপ আলোচনা করে সংস্কার করা ব্যবস্থা গ্রহন করা হবে।
92
শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা ডাকুয়া ইউনিয়ন ছোট চত্রা গ্রামের ১১৭ নং ছোট চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বড় চত্রা ও তাল বাড়িয়া ও পাঙ্গাশিয়া ও আটখালী ইউনিয়ন পর্যন্ত ৫ কিলোমিটার দৈর্ঘ্যের কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। ফলে ১০টি গ্রামের প্রায় ১০ হাজারেরও বেশি মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো রাস্তাটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। স্কুলের ছোট ছোট ছেলে মেয়ে ও পথচারীদের হেঁটে চলাচল করতে হচ্ছে। রাতের বেলা এই দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নেয়
স্থানীয় জানান, “দীর্ঘদিন ধরে কাঁচা থাকা কারনে এই রাস্তায় চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। এটি পাকা করা হলে সবার জন্য উপকার হতো
“সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান কাদা জমে। রাস্তাটি পাকা হলে স্থানীয় কৃষকেরা তাদের ধান, চাল ও আলু সহজে গলাচিপা উপজেলা ও উলানিয়া বাজারে নিয়ে বিক্রি করতে পারতেন।”
এ বিষয়ে গলাচিপা উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলী জানান, রাস্তাটির সামান্য পাকা করা হলেও
দ্রুত সংস্কার বা উন্নয়ন করা না গেলে ভবিষ্যতে চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।
ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান বলেন, এটা এলজি ইডি বিভাগের, তাই প্রকৌশলীর সাথে বা উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলাপ আলোচনা করে সংস্কার করা ব্যবস্থা গ্রহন করা হবে।