1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

অবশেষে পল্লী বিদ্যুৎ সমিতির মামলায় বেপরোয়া মোয়াজ্জেম গ্রেফতার, জেলহাজতে প্রেরণ!

​সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৫৫ Time View
318

​সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুবসংহতির নবীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২ আগস্ট) সকালে পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

​পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মোয়াজ্জেম হোসেন মাঝিকাড়া গ্রামের বাসিন্দা এবং তাঁর পিতা জীবন বেপারি।

​মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ওয়াদুদ হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, দায়িত্ব পালনকালে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের কাজে বাধা দেওয়া, তাদের ওপর হামলা চালানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ওই মামলার প্রধান আসামি হিসেবে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
​স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ ছিল।

এর মধ্যে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য এবং ভুয়া সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে হয়রানির অভিযোগও রয়েছে। তার এই গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা। তাদের ভাষ্য, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত হলে সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও বাড়বে।

​নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তথ্য-উপাত্ত যাচাইয়ের পর তাকে গ্রেপ্তার করে একই দিন আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026