1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের। নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে স্লোগান

বাসে যাত্রীবেশে অভিনব কায়দায় ফেনসিডিল পরিবহন: র‍্যাব-৫ এর হাতে ১১২ বোতলসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি | মোঃ রবিউল ইসলাম মিনাল
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View
77

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি | মোঃ রবিউল ইসলাম মিনাল
​রাজশাহী মহানগরীতে বাস তল্লাশি করে অভিনব কায়দায় বহনকৃত ১১২ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।
​সোমবার (৩ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১২:৪০ ঘটিকায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কড়াইতলা মোড় এলাকায় একটি দূরপাল্লার বাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার হাউসনগর (বারিকবাজার) এলাকার মোঃ নৈমুদ্দিন সরদারের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪২)।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল কাশিয়াডাঙ্গা থানাধীন কড়াইতলা মোড়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মহাসড়কের ওপর একটি বিশেষ চেকপোস্ট বসায়। তল্লাশিকালে ঢাকাগামী ‘জমজম পরিবহন’ (ঢাকা মেট্রো ব ১৫-৮২২৮) নামের একটি যাত্রীবাহী বাস থামানো হয়। পরবর্তীতে বাসে যাত্রীবেশে থাকা শহিদুল ইসলামকে তল্লাশি করে তাঁর কাছ থেকে অভিনব উপায়ে লুকানো ১১২ বোতল ফেনসিডিল (৫৫ বোতল এস্কাফ ও ৫৭ বোতল ফেয়ারডিল) উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় কেনাবেচা করে আসছিল। বিক্রয়ের উদ্দেশ্যেই সে এসব ফেনসিডিল নিজের হেফাজতে রেখেছিল।
​গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026