1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সরকারি চাকরিজীবীদের মতো পেনশন সুবিধার দাবি জানিয়েছেন  রেমিট্যান্স যোদ্ধা সংসদ পরিবার

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View
88

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গত সোমবার, ৩ আগস্ট /০২৬,যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৬টায় আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।খবর আইবিএননিউজ।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এএএম. ঈসা ও পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব এমএ রউফ।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী জেএসএফ-বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন।
সভার মূল আলোচ্য বিষয় ছিল প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের দীর্ঘদিনের অধিকার, বিশেষ করে তাদের জন্য একটি স্থায়ী পেনশন ব্যবস্থা প্রবর্তনের দাবি এবং সংগঠনের ঘোষিত ছয় দফা দাবি বাস্তবায়নের প্রয়োজনীয়তা। আমরা রেমিট্যান্স যোদ্ধা পরিবার সরকারকে বিনীতভাবে অনুরোধ করেছি।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আনোয়ার হোসেন লিটন বলেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা কোনো সরকার বা রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে নন। সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা দের ন্যায্য দাবি পরিবর্তন হয় না। তাই সরকার যেই থাকুক না কেন, প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার দাবি অব্যাহত থাকবে।
রংধনু নারী ফাউন্ডেশন চেয়ারম্যান লায়ন্সেস শাহিদা পারভীন রত্না ও নাসরিন আক্তার তরফদার রউফ ও নারী সংগঠনের নেতৃবৃন্দ। রেমিট্যান্স যোদ্ধাসহ পরিবার
বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। রপ্তানি খাত থেকে বৈদেশিক মুদ্রা এলেও শিল্পের কাঁচামালসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য আমদানিতে তার একটি বড় অংশ ব্যয় হয়। অন্যদিকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, পারিবারিক অর্থনীতি এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রবাসীদের যথাযথ মর্যাদা ও অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। আমরা কোন বিপক্ষে নয়। যে কোন সরকার আসুক সরকার কে আমরা স্বাগতম জানাই।
আমরা সরকার কে সহযোগিতা দিবো।
সভায় অংশগ্রহণকারী বক্তারা একবাক্যে আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের ঘোষিত ছয় দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে সরকারের প্রতি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, প্রয়োজনে অর্থ পাচার রোধে আরও কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একই সঙ্গে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার জন্য প্রবাসীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। আমরা কোন সরকারের বিপক্ষে নয়। আমরা সবাই সরকারের পক্ষ কাজ করিবো।
অন‍্যান‍্যদের মাঝে বক্তব্য রাখবেন কর্নেল (অবঃ)ফেরদৌসী আজিজ,সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকূল ইসলাম খোকন,বিশিষ্ট লেখক মির্জা সূমন,জালাল উদ্দীন,গোলাম কিবরিয়া,আমিনুল রাশেদ, শাহিন তালুকদার,হেলাল উদদীন,রেয়াজ আবু,সাইদ দিদার সরদার, আবূল হোসেন সরদার,এসএমআঃ সাত্তার,ইসমাইল মিয়া কাতার,এডভোকেট মিয়া সিরাজ.এডভোকেট তাজুল ইসলাম,হাজী ড.সফি সাকি,দৈনিক দেশ কন্ঠ সম্পাদক এমএ ওয়াহাব রিংকু,মেজর (অবঃ)এমরান মিয়া,তাজউদ্দীন,এমএ মালেক খান,বিদুৎ,রেজা নবী,সপিক মিয়া,এনাম চৌধুরি খোকন,কবির আহমেদ মাসুম,কাপ্তান মিয়া,সৈয়দ খালিদ মিয়া অলিদ,মোস্তাদিক মিয়া মানিক প্রমুখ সহ অর্ধশতাধিক রেমিট্যান্স যোদ্ধা পরিবার এর প্রতিনিধি গন । সভায় বক্তাগন
বলেন, দীর্ঘদিন বিদেশে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সরকারি চাকরিজীবীদের মতো একটি পেনশন ব্যবস্থার আওতায় আনা উচিত। তিনি বলেন, যারা যৌবনের সেরা সময় বিদেশে কাটিয়ে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করেন, তারা বার্ধক্যে দেশে ফিরে ন্যূনতম সামাজিক নিরাপত্তা পাওয়ার অধিকার রাখেন। এটি কোনো দয়া বা অনুগ্রহ নয়, বরং তাদের অবদানের স্বীকৃতি।
রেমিট্যান্স যোদ্ধা সংসদ পরিবার আরোও
বলেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে তাদের ন্যায্য দাবিগুলো প্রতিষ্ঠা করা সম্ভব। তবে এই আন্দোলন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং রাষ্ট্রের স্বার্থকে অক্ষুণ্ন রেখে।
কেউ কেউ মনে করেন প্রবাসীদের এই আন্দোলন বৃথা। কিন্তু ইতিহাস ভিন্ন কথা বলে। দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধাদেরব ভোটাধিকার প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। তাই ধৈর্য, ঐক্য এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে অন্যান্য দাবিও একদিন বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রেমিট্যান্স যোদ্ধা সংসদ পরিবার ইন্টারন্যাশনাল টিম বলেছেন ।
দেশ আমাদের মা। দেশ কে আমরা ভালোবাসি। আমরা কোন রাজনৈতিক দল নয়। আমরা রেমিট্যান্স যোদ্ধা দেশের উন্নয়নের চালিকাশক্তি।
দেশের ক্ষতি হয় এমন কোনো কর্মসূচিতে আমরা বিশ্বাস করি না।
এবং কখনোই সে পথে আমরা যাব না। আমরা চাই আলোচনার মাধ্যমে, গণতান্ত্রিক উপায়ে এবং যুক্তির ভিত্তিতে প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক।” টেবিলের মাধ্যমে বসে।
সভা পরিচালনাকালে এমএ রউফ বলেন, “আমরা ১৯৯২ সাল থেকে অ্যাডভোকেট এ. এনএম ঈসা সাহেবের নেতৃত্বে প্রবাসীদের অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে অব্যাহত থাকবে ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে সরকারের প্রতি আহ্বান জানানো হয় যে, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জাতীয় উন্নয়নের অংশীদার হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের জন্য একটি স্থায়ী পেনশন ব্যবস্থা প্রবর্তন, ছয় দফা দাবি বাস্তবায়ন এবং প্রবাসীদের সঙ্গে নিয়মিত সংলাপের উদ্যোগ গ্রহণ করা হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026