1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ১২:২০|
Title :
পতেঙ্গা ওসি পারভেজের সহযোগিতা নিয়ে ভোক্তা অধিকারের অভিযান অবৈধ সিএনজির ধাক্কায় বোয়ালখালীতে আহত ৫যাত্রী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচিতে আফছার মেমোরিয়াল বিদ্যালয়, অংশ নিলেন চেয়ারম্যান প্রার্থী অ্যাড. মুবিন প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিঃ ‎পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ‎ জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা নিয়ে সিরাজগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত অবৈধ সিএনজির ধাক্কায় বোয়ালখালীতে আহত ৫যাত্রী ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ! উৎপাদন বাড়াতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়————— এমপি রবিউল বাশার সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে বুটেক্সে ৪ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও এসএমসি সদস্যদের বরণ করল বান্দাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

চট্টগ্রামের জেলা পুলিশের অভিযানের পর এসপিকে চ্যালেঞ্জ ছুড়ে পোস্ট শীর্ষ সন্ত্রাসীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬,
  • 22 Time View
35

কামরুল০১৮৮৩০৮৮০৮৪

পুলিশের অভিযানের পর এসপিকে চ্যালেঞ্জ ছুড়ে পোস্ট শীর্ষ সন্ত্রাসীর
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পলাতক শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমকে উদ্দেশ করে একটি পোস্ট দেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছেন।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে রায়হান লেখেন, ‘দোযখ আর জাহান্নামে তফাৎ কী, মাসুদ স্যার?’ পোস্টটি গত রোববার দেওয়া হলেও সোমবার বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।
ধারণা করা হচ্ছে, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসপি মাসুদ আলমের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়াতেই রায়হান এই মন্তব্য করেছেন। এর আগে নোয়াখালীতে পুলিশের এক অভিযানে গ্রেপ্তারের মুখে পড়েও একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যান তিনি। ওই ঘটনার পর সংবাদ সম্মেলনে এসপি মাসুদ আলম বলেছিলেন, ‘রায়হান কোনোভাবে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেছে। তবে সে জাহান্নাম না দেখলেও দোযখ দেখে ফেলেছে।’
একই ফেসবুক পোস্টে রায়হান নোয়াখালীর কিছু মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দাবি করেন, বিপদের সময় তিনি তাদের সহযোগিতা পেয়েছেন। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, সুযোগ পেলে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করবেন।
এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে রায়হানের ওই পোস্ট প্রসঙ্গে কথা বলেন এসপি মাসুদ আলম। তিনি জানান, রায়হানকে গ্রেপ্তারের জন্য ওই এলাকায় প্রায় পাঁচ ঘণ্টা চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছিল। তবে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কেউ তাকে পালাতে সহায়তা করেছে কি না, সে বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।
রায়হানের পোস্টে নোয়াখালীবাসীকে ধন্যবাদ জানানোর প্রসঙ্গে এসপি বলেন, পুরো নোয়াখালীর মানুষ তাকে সহায়তা করেনি। তার ভাষ্য, হতে পারে গুটিকয়েক ব্যক্তি জেনে বা না জেনে তাকে আশ্রয় দিয়েছেন। তবে পলাতক এই সন্ত্রাসীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মুসআব/

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026