1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

পেকুয়াই মায়ের সাথে অভিমান করে ফাঁসি

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪৮ Time View
88

কামরুল০১৮৮৩০৮৮০৮৪

কক্সবাজারের পেকুয়ায় মায়ের সঙ্গে অভিমান করে মো. হোসাইন তাজনুর (১৬) নামের এক কিশোর গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে শিলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সিমুরা এলাকায় এ ঘটনাটি ঘটে। ​নিহত তাজনুর ওই এলাকার আমির হোসাইন কালুর ছেলে।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক সামান্য বিষয় নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে তাজনুর নিজ শয়নকক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরে পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে ঘরের আড়ার (তীর) সাথে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
​​পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহদী হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026