1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View
67

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:- বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে দুইটি স্বর্ণেবারসহ মোবারক হোসেন (৩৮) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা।
উদ্ধার করা স্বর্ণের ওজন ২০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।

বুধবার (৫ আগস্ট) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সহযোগীতায় বেনাপোল আইসিপির বহির্গমন টার্মিনাল থেকে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

আটককৃত মোবারক হোসেন মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার চর শন্তসপুর (পঞ্চসার) এলাকার তাজউদ্দীনের ছেলে। তার পাসপোর্ট নম্বর- এ ০৯৩২৬৭৮৯।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা শাখার সহকারী কমিশনার সাজিদ মাহাদুদ কৌশিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীর গতিবিধির ওপর নজরদারি চালানো হয়। বহির্গমন টার্মিনালে তার আচরণ সন্দেহজনক মনে হলে কাস্টমস গোয়েন্দা সদস্যরা এনএসআইয়ের সহযোগিতায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি স্বর্ণ বহনের কথা স্বীকার করেন। পরে তার প্যান্টের পকেট তল্লাশি করে ১০০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণেরবার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, যাত্রীর পায়ুপথ দিয়ে শরীরের ভেতরে আরও স্বর্ণ লুকিয়ে রাখা হয়েছে কি না তা নিশ্চিত হতে তাকে স্থানীয় রজনী ক্লিনিকে নিয়ে এক্স-রে (পরীক্ষা) করা হয়। তবে পরীক্ষায় অতিরিক্ত কোনো স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়নি। কাস্টমস সূত্র জানায়, উদ্ধার করা স্বর্ণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক মোবারক হোসেনের বিরুদ্ধে প্রচলিত স্বর্ণ চোরাচালান আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। তবে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আধুনিক স্বর্ণ শনাক্তকরণ প্রযুক্তির সীমাবদ্ধতার সুযোগ নিয়ে পাচারকারীরা নানা কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা করছে। তাই কার্যকরভাবে স্বর্ণ পাচার প্রতিরোধে আধুনিক স্ক্যানিং ও শনাক্তকরণ ব্যবস্থা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।#
প্রেরক:-
মো,মনির হোসেন।
বেনাপোর প্রতিনিধি যশোর।
তারিখ:-০৫/০৮/২৬
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১,

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026